দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালককে হাইকোর্টে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৯, ১৫:১৪আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৫:২৭

হাইকোর্ট হাইকোর্টের নির্দেশনা পালন না করায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফরের মহাপরিচালক রিয়াজ আহমেদকে তলব করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী ১১ ফেব্রুয়ারি আদালতে উপস্থিত হয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বুধবার (৩০ জানুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন সাবেক বিচারপতি ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী এ আর এম কামরুজ্জামান কাকন ও সুব্রজিত ব্যানার্জি।

এর আগে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের চাকরিতে সিরাজুল ইসলাম সিদ্দিকী নামে এক মুক্তিযোদ্ধাকে হয়রানি না করতে হাইকোর্ট কয়েকটি নির্দেশনা দেন। কিন্তু ওইসব নির্দেশনা না মানায় মহাপরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’