চতুর্থ বছরে কানাডার প্রথম বাংলা টিভি চ্যানেল এনআরবি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৮

এনআরবি টিভি চতুর্থ বছরে পা রাখলো কানাডার প্রথম ২৪ ঘন্টার বাংলা টেলিভিশন চ্যানেল এনআরবি টিভি। ‘প্রবাসে বাংলার মুখ’ এই স্লোগানকে সামনে রেখে ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করে এনআরবি টিভি। গত তিনবছরে এনআরবি টিভি উত্তর আমেরিকাসহ বিশ্বের ৪৮টি দেশে নেটওয়ার্ক বিস্তৃত করেছে।  

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আধুনিক এইচডি প্রযুক্তি ব্যবহার করার ফলে এনআরবি টিভির ট্রান্সমিশন কোয়ালিটি প্রশংসা পায় দর্শকমহলে। কানাডার নিজস্ব স্টুডিওতে নির্মিত অনুষ্ঠানগুলো জনপ্রিয়তা পায়। অপরূপা, স্পটলাইট, জিরো পয়েন্ট, শুভকসকাল, হ্যালো মন্ট্রিয়ল, হেলথ টিপস, আইনি কথা, সাম্প্রতিক, আনন্দআড্ডা, প্রবাসে বাঙালিয়ানা, সমসাময়িক এবং মিউজিক জোন জনপ্রিয় অনুষ্ঠান। বছরজুড়ে ঈদ, পূজা, রমজান, পহেলা বৈশাখ, বড়দিন, বৌদ্ধ পূর্ণিমাসহ বাঙালি কমিউনিটির সব বড় ইভেন্টকে ঘিরে থাকে বিশেষ আয়োজন। চতুর্থ বছরে এনআরবি টিভি

এনআরবি মানে ‘নন রেসিডেন্ট বাংলাদেশি’। সারাবিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীদের সুখ-দুঃখ, অর্জন, সংগ্রাম এবং বাংলাদেশের অগ্রগতি-উন্নয়নের চিত্র তুলে ধরাই এই চ্যানেলের মূল লক্ষ্য। প্রবাসের নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে নিয়মিত মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র, নাটক ও চলচ্চিত্র সম্প্রচার করা হয়। সাফল্যের স্বীকৃতি স্বরূপ ২০১৭ এবং ২০১৮ সালে কানাডার এথনিক প্রেস এন্ড মিডিয়া এ্যাওয়ার্ড এবং হেরিট্যাজ এ্যাওয়ার্ড লাভ করে এনআরবি টিভি।

এনআরবি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু বলেন, ‘এই বছর বিশ্বব্যাপী প্রবাসীদের মধ্যে আরও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার জন্য পুরোমাত্রায় কাজ করবে এনআরবি টিম। আটটি দেশে পূর্ণাঙ্গ স্টুডিওসহ ব্যুরো অফিস নির্মাণের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।’

ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম মিয়া বলেন, ‘দর্শক, বিজ্ঞাপনদাতা, কলা-কুশলী এবং শুভানুধ্যায়ীদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। তাদের অকৃত্রিম ভালোবাসা আমাদের চলার পাথেয়।’

চেয়ারম্যান রেজাউল কবীর বলেন, ‘মাত্র তিন বছরে এনআরবি টিভির অভাবনীয় সাফল্যে আমরা আপ্লুত। এই সাফল্যকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চাই।’

 

/এফএস/
সম্পর্কিত
সৌদি প্রবাসীদের যে বিষয়ে সতর্ক করলো কনস্যুলেট
জর্ডানে বাংলাদেশিদের জন্য বড় সুযোগ, ছাড় দিলো সরকার
লিবিয়া হয়ে অবৈধভাবে প্রবেশ করলে ফেরত পাঠাবে ইতালি
সর্বশেষ খবর
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১০ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১০ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কে হতে পারে?
শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কে হতে পারে?
খেলতে বের হয়ে নিখোঁজ, ৮ দিন পর মিললো শিশুর মরদেহ
খেলতে বের হয়ে নিখোঁজ, ৮ দিন পর মিললো শিশুর মরদেহ
জাপানকে কাঁদিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
জাপানকে কাঁদিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
সর্বাধিক পঠিত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু