যাত্রাবাড়ীতে ১২৯০ বোতল ফেনসিডিলসহ আটক ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩১

ফেনসিডিলসহ আটক দুজন রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১২৯০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগ। তারা হলো, নাহিদ ইসলাম ও ওমর ফারুক।

রবিবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় শনির আখড়া ব্রিজের পূর্ব পাশ থেকে ফেনসিডিলসহ ট্রাকটি উদ্ধার করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের অবৈধ মাদক উদ্ধার প্রতিরোধ টিমের এ ডি সি খন্দকার রবিউল আলম লেলিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ট্রাকের মধ্যে চারটি বস্তায় ১২৯০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।  আটককৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আটক দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

/আরজে/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে বদলি, সিআইডির প্রধান মোশাররফ হোছাইন
পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে বদলি, সিআইডির প্রধান মোশাররফ হোছাইন
জুলাই আন্দোলন সবার: ববি হাজ্জাজ
জুলাই আন্দোলন সবার: ববি হাজ্জাজ
ফিফা বিশ্বকাপে টিকিট জালিয়াতি: সাইবার অপরাধীদের লাখো ডলার আত্মসাৎ
ফিফা বিশ্বকাপে টিকিট জালিয়াতি: সাইবার অপরাধীদের লাখো ডলার আত্মসাৎ
দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে নিজ বাড়ি থেকে হোমিও চিকিৎসককে অপহরণ
দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে নিজ বাড়ি থেকে হোমিও চিকিৎসককে অপহরণ
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয়