খালেদা জিয়ার ২ মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৯ ফেব্রুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৮

খালেদা জিয়া মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন ও যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে দুটি মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (৩ ফেব্রুয়ারি  ) ঢাকার অতিরিক্ত  মহানগর হাকিম আসাদুজ্জামান নূর আসামি পক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে গত বছরের ৩১ জুলাই এই দুই মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পেলেও অন্য মামলায় খালেদা জিয়া এখন কারাগারে রয়েছেন। আদালতকে এ তথ্য জানিয়ে অভিযোগ গঠনের শুনানি  পেছানোর জন্য সময়ের আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন। শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আরেক আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

উল্লেখ্য, যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকার মহানগর হাকিম আদালতে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে মামলা দায়ের করেন এবং এ মামলায় ২০১৭ সালের ১২ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন আদালত।

অন্যদিকে, মিথ্যা তথ্য দিয়ে ভুয়া জন্মদিন পালনের অভিযোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আদালতে আরেকটি মামলা  দায়ের করেন। ওই মামলায় ২০১৬ সালের ১৭ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা স্ট্রিমে সাইবার হামলার হুমকি, থানায় জিডি 
ঢাকা স্ট্রিমে সাইবার হামলার হুমকি, থানায় জিডি 
প্রতিশ্রুতি পূরণে সরকারের অগ্রগতি কতটুকু হলো
প্রতিশ্রুতি পূরণে সরকারের অগ্রগতি কতটুকু হলো
ইস্টার বোমা হামলায় ১৫ জনকে ২০০ বছরের বেশি কারাদণ্ড দিলো শ্রীলঙ্কা
ইস্টার বোমা হামলায় ১৫ জনকে ২০০ বছরের বেশি কারাদণ্ড দিলো শ্রীলঙ্কা
‘ফ্যাসিস্ট-রাজাকারের সঙ্গে আত্মীয়তার বন্ধন থাকলেও ছিন্ন করতে হবে’
‘ফ্যাসিস্ট-রাজাকারের সঙ্গে আত্মীয়তার বন্ধন থাকলেও ছিন্ন করতে হবে’
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না