আটবারেও জমা হয়নি রাজীবের মামলার তদন্ত প্রতিবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৭আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৫৩

তিতুমীর কলেজ ছাত্র রাজীব হোসেন (ফাইল ফটো) রাজধানীর কাওরানবাজারে দুই বাসের চাপায় হাত হারানোর পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের মামলার তদন্ত প্রতিবেদন আটবারেও জমা দিতে পারেনি পুলিশ। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১৩ মার্চ পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত।

বুধবার (৬ ফেব্রুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ ছিল। কিন্তু শাহবাগ থানা পুলিশের (উপ-পরিদর্শক) আফতাব আলী মামলার তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আদালতের বিচারক সরাফুজ্জামান চৌধুরী নতুন তারিখ নির্ধারণ করেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

প্রসঙ্গত, গত বছরের ৩ এপ্রিল বিআরটিসির একটি দোতলা বাসে করে যাচ্ছিলেন রাজীব। তার ডান হাতটি বাসের গেটের বাইরে ছিল। এ সময় স্বজন পরিবহনের একটি বাস ওভারটেকের চেষ্টা করে। দুই বাসের চাপে রাজীবের হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ১৭ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে ২৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা পেনাল কোডের ৩০৪ (খ) ধারায় বেপরোয়া যান চলাচলের কারণে মৃত্যুর ধারায় সংযোজন করার অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করেন।

/টিএইচ/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সমাজতন্ত্রের প্রতি আগ্রহ বাড়ছে যুক্তরাষ্ট্রে, ভ্যান্সের সতর্কবার্তা
সমাজতন্ত্রের প্রতি আগ্রহ বাড়ছে যুক্তরাষ্ট্রে, ভ্যান্সের সতর্কবার্তা
৩২ এ শ্রদ্ধা জানাতে গিয়ে যুবলীগকর্মী আটক
৩২ এ শ্রদ্ধা জানাতে গিয়ে যুবলীগকর্মী আটক
পাহাড়, গোলাপ আর মেঘে ঘেরা সৌদি আরবের তাইফ
পাহাড়, গোলাপ আর মেঘে ঘেরা সৌদি আরবের তাইফ
আগারগাঁওয়ে নিউরোসায়েন্সে হসপিটালের ৫০০ শয্যার দ্বিতীয় ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আগারগাঁওয়ে নিউরোসায়েন্সে হসপিটালের ৫০০ শয্যার দ্বিতীয় ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর