সেকান্দার ও তার মদতদাতাদের বিচার চাইলেন ইটিভির সংবাদকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৪

সহকর্মীকে নিপীড়নের প্রতিবাদে ইটিভি পরিবারের মানববন্ধন
সহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতারকৃত একুশে টিভির চিফ রিপোর্টার এম এম সেকান্দার এবং তার মদতদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চ্যানেলটির সংবাদকর্মীরা।

বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এ দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে একুশে টিভি পরিবারের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে অংশ নেওয়া ইটিভির নিউজ রুম এডিটর মাসুমা লিসা বলেন, ‘আমাদের সহকর্মীকে যৌন নির্যাতন করা হয়েছে। এটা অফিসিয়ালি জানানোর পরেও কোনও ফয়সালা হয়নি।এমনকি মনজুরুল আহসান বুলবুলকে জানানোর পরেও তিনি চুপ করে ছিলেন। আমরা যখনই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছি, তখনই তিনি ও তার অনুসারীরা আমাদের মুক্তিযুদ্ধবিরোধী বানিয়ে দিয়েছেন। অথচ, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার মতো বেশ কয়েকজন মুক্তিযোদ্ধোর সন্তান একুশে টিভিতে কাজ করছেন।’

ইটিভি পরিবারের মানববন্ধন
তিনি আরও অভিযোগ করেন, ‘মনজুরুল আহসান বুলবুল ও তার অনুসারীরা একুশে টিভিকে তিলে তিলে ধ্বংস করে দিয়েছেন। তিনি টকশো করেন, অনেক বড় বড় কথা বলেন, কিন্তু তার মুখে এক ও অন্তরে আরেক। নিপীড়নের অভিযোগ পেয়েও একজন সাংবাদিক নেতা হয়ে তিনি কীভাবে চুপ করে বসে আছেন। অবিলম্বে তাদের সবাইকে বহিষ্কার করার দাবি জানাচ্ছি।’

মানববন্ধনে উপস্থিত একুশে টেলিভিশনের সংবাদকর্মীরা বলেন, আমরা কখনও ভাবিনি নিজের প্রতিষ্ঠানের সহকর্মীদের বিরুদ্ধে আমাদের রাস্তায় নামতে হবে। আমরা নিরাপদে কাজ করতে চাই। সুন্দরের প্রকাশ করতে চাই। কিন্তু আমরা নিজেরাই যদি বাধার সম্মুখীন হই, নির্যাতনের শিকার হই, তাহলে জনসাধারণের ওপর হওয়া নির্যাতনের প্রতিবাদ ও প্রকাশ করবো কীভাবে? আমরা অবিলম্বে নির্যাতনকারী সেকান্দার ও তার সহায়তাকারীদের শাস্তি চাই।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সিনিয়র নিউজ রুম এডিটর মুশফিকা নাজনীন, রিপোর্টার জুবায়ের, প্রণব চক্রবর্তী, জসিম জুয়েল, স্মৃতি মণ্ডলসহ নিউজ এবং প্রোগ্রাম বিভাগের কর্মীরা।

ছবি: নাসিরুল ইসলাম

/এইচএন/টিটি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুশসহ গ্রেফতার দুই ভারতীয় কারাগারে
কুশসহ গ্রেফতার দুই ভারতীয় কারাগারে
পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা
পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা
বিসিবির সতর্কবার্তা, ‘বিভ্রান্ত হবেন না’
বিসিবির সতর্কবার্তা, ‘বিভ্রান্ত হবেন না’
ট্রাম্পের শুল্ক ও ইরান যুদ্ধে সংকটে যুক্তরাষ্ট্রের কৃষকরা
ট্রাম্পের শুল্ক ও ইরান যুদ্ধে সংকটে যুক্তরাষ্ট্রের কৃষকরা
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন