ঢাকা পল্লী বিদ্যুৎ অফিসে দুদকের অভিযান, দুই দালাল গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৫

গ্রেফতারের প্রতীকী ছবি

গ্রাহক হয়রানি, নতুন সংযোগ ও মিটার প্রাপ্তির ফাইল নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত দালাল চক্রের দুই সদস্যকে ঢাকা পল্লী বিদ্যুৎ অফিস থেকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া, দালালদের সহযোগিতার সঙ্গে জড়িত চার কর্মকর্তাকেও শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার ও বুধবার (৫ ও ৬ ফেব্রুয়ারি) নবাবগঞ্জ ও কেরানীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসে অভিযান চালায় দুদক। দুদক হটলাইন-১০৬ –এ অভিযোগ পেয়ে এই অভিযান চালানো হয়।

দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, অভিযানে গ্রেফতার হওয়া দুই দালালকে ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করা হয়। আর দুর্নীতি-অনিয়মের সঙ্গে জড়িত চার কর্মকর্তাকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘দুর্নীতিবাজদের অবৈধ সম্পদের অনুসন্ধান করা হবে।’

/ডিএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় চালু হচ্ছে কোরিয়ার ভিসা সেন্টার, নিয়মে আসছে পরিবর্তন  
ঢাকায় চালু হচ্ছে কোরিয়ার ভিসা সেন্টার, নিয়মে আসছে পরিবর্তন  
চীন-ভারত সীমান্ত ইস্যুতে বেইজিংয়ে ওয়াং ই-দোভাল বৈঠক
চীন-ভারত সীমান্ত ইস্যুতে বেইজিংয়ে ওয়াং ই-দোভাল বৈঠক
ছয় মাসে পুলিশ গ্রেফতার করেনি এমন অপরাধী পাওয়া যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ছয় মাসে পুলিশ গ্রেফতার করেনি এমন অপরাধী পাওয়া যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
কাউন্টিতে খেলতে চেয়েছিলেন শরিফুল, বিসিবির ‘না’
কাউন্টিতে খেলতে চেয়েছিলেন শরিফুল, বিসিবির ‘না’
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’