শিশুপ্রহরের উচ্ছ্বাস দেখতে মেলায় মার্কিন রাষ্ট্রদূত (ফটো স্টোরি)

সাজ্জাদ হোসেন
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৫

শিশুপ্রহরে শিশুদের সঙ্গে স্ত্রীসহ মার্কিন রাষ্ট্রদূত

শিশুপ্রহরে অমর একুশে গ্রন্থমেলাজুড়ে যেনো শিশুদেরই রাজত্ব। নিজেদের মতো করে বইয়ের স্টলে বই দেখে সময় কাটিয়েছে তারা। রঙিন সাজে সেজে আনন্দে আটখানা হয়ে ঘুরে বেড়াতে দেখা গেছে তাদের। সেই সঙ্গে শিশুচত্বরে ছিল তাদের জন্য বিশেষ আয়োজন ছবি আঁকার প্রতিযোগিতা। মনের মাধুরী মিশিয়ে রঙিন পেন্সিলে ছবি এঁকেছে শিশুরা। এরসঙ্গে চমক হিসেবে ছিল মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের উপস্থিতি।

শিশুদের আঁকা ছবি দেখছেন মার্কিন রাষ্ট্রদূত

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত শিশুপ্রহরে শিশুদের সঙ্গে উচ্ছ্বসিত সময় কাটিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ও তার স্ত্রী। 

শিশুপ্রহরের উচ্ছ্বাস দেখতে মেলায় মার্কিন রাষ্ট্রদূত (ফটো স্টোরি)

সকাল থেকেই বাবা-মায়ের হাত ধরে মেলায় প্রবেশ করে শিশুরা।

শিশুপ্রহরের উচ্ছ্বাস দেখতে মেলায় মার্কিন রাষ্ট্রদূত (ফটো স্টোরি)

শিশুদের উপযোগী করে সাজানো হয়েছে শিশুচত্বর, তাদের প্রবেশের জন্য করা হয়েছে আলাদা গেট।

শিশুপ্রহরের উচ্ছ্বাস দেখতে মেলায় মার্কিন রাষ্ট্রদূত (ফটো স্টোরি)

বই কিনতে স্টলে স্টলে ঘুরে বেড়ান শিশুরা।

শিশুপ্রহরের উচ্ছ্বাস দেখতে মেলায় মার্কিন রাষ্ট্রদূত (ফটো স্টোরি)

শিশুদের জন্য সাজানো হয়েছে সিসিমপুর চত্বর।

শিশুপ্রহরের উচ্ছ্বাস দেখতে মেলায় মার্কিন রাষ্ট্রদূত (ফটো স্টোরি)

শিশুপ্রহরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, সঙ্গে ছিলেন তার স্ত্রী মিশেল অ্যাডেলম্যান।

শিশুপ্রহরের উচ্ছ্বাস দেখতে মেলায় মার্কিন রাষ্ট্রদূত (ফটো স্টোরি)

 প্রসঙ্গত, শুক্রবার ও শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়টাকে অমর একুশে গ্রন্থমেলার শিশুপ্রহর ঘোষণা করা হয়েছে। এই সময় শুধু শিশুদের নিয়ে মেলায় প্রবেশ করতে পারেন তাদের অভিভাবকরা। 

শিশুচত্বরে ছবি আঁকছে শিশুরা

বই পড়ার প্রতি শিশুদের আগ্রহী করে গড়ে তোলার উদ্দেশ্যে গ্রন্থমেলা কর্তৃপক্ষ প্রতিবছর মেলার সময় শুক্র ও শনিবার দিনের প্রথম ভাগ শিশুপ্রহর পালন করে আসছে। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের জাতীয় কনভেনশনে লেখক-শিল্পীদের মিলনমেলা
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের জাতীয় কনভেনশনে লেখক-শিল্পীদের মিলনমেলা
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী
বিমানবন্দরে হারানো ব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিলো আনসার
বিমানবন্দরে হারানো ব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিলো আনসার
সাংস্কৃতিক আধিপত্যবাদ সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমেই প্রতিরোধ সম্ভব: জামায়াত আমির
সাংস্কৃতিক আধিপত্যবাদ সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমেই প্রতিরোধ সম্ভব: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা