বেঙ্গালুরুতে আন্তর্জাতিক পুরস্কার পেলেন ড. মুহম্মদ মাহবুব আলী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৪

ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত প্রথম গ্লোবাল উদ্যোক্তা গ্রিডে পুরস্কারটি গ্রহণ ড. মুহম্মদ মাহবুব আলী বাংলাদেশের উদ্যোক্তা শিক্ষা সম্প্রসারণ ও কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য উদ্যোক্তা শিক্ষায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন ড. মুহম্মদ মাহবুব আলী। ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত প্রথম বৈশ্বিক উদ্যোক্তা গ্রিডে সম্প্রতি তার হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি তুলে দেওয়া হয়।

ঢাকা স্কুল অব ইকনোমিকসে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ও মাস্টার্স ইন ইকনোমিকস (উদ্যোক্তা অর্থনীতি) চালুর ক্ষেত্রে ভূমিকা রাখায় ড. মুহম্মদ মাহবুব আলীকে এই সম্মান দেওয়া হলো বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন গ্লোবাল উদ্যোক্তা গ্রিডের চেয়ারম্যান প্রফেসর ভোলানাথ দত্ত।

বাংলাদেশে উদ্যোক্তা শিক্ষা সম্প্রসারণের জন্য একাধিক বই, দেশি-বিদেশি জার্নালগুলোতে লেখা ছাড়াও বর্তমান সরকারের গৃহীত প্রকল্প বাস্তবায়নে কাজ করছেন ড. মুহম্মদ মাহবুব আলী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকনোমিকসে (ডিএসসিই) উদ্যোক্তা অর্থনীতি বিভাগের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও অধ্যাপক হিসেবে কর্মরত আছেন তিনি।

ড. মুহম্মদ মাহবুব আলী প্রথম বাংলাদেশি যিনি থাইল্যান্ডের নারিসুয়ান বিশ্ববিদ্যালয় থেকে এন্ট্রিপ্রিউনরশিপ ম্যানেজমেন্ট প্রোগ্রামে পোস্ট ডক্টরেট করেছেন। তিনি মনে করেন, সারাদেশে কর্মসংস্থান ছড়িয়ে দিতে উদ্যোক্তার বিকাশ আর উদ্ভাবনী শক্তির জন্য পাঠ ও পঠনের সম্প্রসারণ প্রয়োজন।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল