সিরিয়া, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রকে সরে যেতে হবে: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২৫আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৩

আলোচনা সভায় রাশেদ খান মেনন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘সিরিয়া ও ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রকে সরে আসতে হবে। সেসব দেশগুলোয় মার্কিনিদের আগ্রাসন থেকে মুক্ত করে দিতে হবে।’

সোমবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম জং ইলের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর যখন সারা পৃথিবীতে সমাজতন্ত্রের পতন ঘটছিল, ঠিক তখন উত্তর কোরিয়ার অন্যতম নেতা কিম জং ইল তার বলিষ্ঠ নেতৃত্বে উওর কোরিয়ায় সমাজতন্ত্রকে ধরে রেখেছিল। সেজন্য আজও জাতি তাকে সাইনিং স্টার বলে আখ্যায়িত করছে।’ 

উত্তর কোরিয়ার বর্তমান নেতা কিম জং উনকে সফল রাষ্ট্রনায়ক উল্লেখ করে তিনি বলেন, ‘কিম জং উন একজন সফল রাষ্ট্রনায়ক। ডোনাল্ড ট্রাম্প বলেছিল উত্তর কোরিয়াকে পিঁপড়ার মতো গুড়িয়ে দেবো। কিন্তু তিনি তা পারেননি। পরবর্তীতে উনের সঙ্গে তাকে আলোচনায় বসতে হয়েছে।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উত্তর কোরিয়ান রাষ্ট্রদূত পাকআসং ইউপ, বাংলাদেশ ইনস্টিটিউট অব জেসুর সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবু প্রমুখ।

/এইচএন/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন