এমপি লিটন হত্যা মামলার এক আসামির জামিন কার্যতালিকা থেকে বাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৫

নিহত এমপি লিটন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি এ জে এম শামসুজ্জোহার জামিন আবেদন নামঞ্জুর করে কার্যতালিকা (কজ লিস্ট) থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুব রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামির পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ ও শফিকুজ্জামান রানা।

এর আগে ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগপত্রে মামলার প্রধান আসামি সাবেক এমপি (অব.) কর্নেল আবদুল কাদের খাঁনসহ আটজনকে অভিযুক্ত করা হয়। গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন।

অভিযোগ গঠনের সময় আদালতে সাবেক এমপি আবদুল কাদের খানসহ সাত আসামি উপস্থিত ছিলেন। তবে চার্জশিটভুক্ত এক আসামি আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পলাতক রয়েছেন। অভিযুক্ত অন্য আসামিরা হলেন, কাদের খানের পিএস শামছুজ্জোহা, কষাই সুবল চন্দ, গাড়ি চালক হান্নান, ভাতিজা মেহেদী হাসান, শাহীন ও রানা মিয়া।

প্রসঙ্গত, ২০১৭ সালের বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার (মাস্টারপাড়া) গ্রামের নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় ২০১৮ সালের ১ জানুয়ারি লিটনের বড় বোন ফাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে অজ্ঞাত ৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদির জালে ৩ গোল দিয়ে প্রথমার্ধ শেষ স্পেনের
সৌদির জালে ৩ গোল দিয়ে প্রথমার্ধ শেষ স্পেনের
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
সুইজারল্যান্ডে ইরান-মার্কিন প্রথম দফার বৈঠক শেষ
সুইজারল্যান্ডে ইরান-মার্কিন প্রথম দফার বৈঠক শেষ
জুনের ২০ দিনে ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫৩৭
জুনের ২০ দিনে ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫৩৭
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর