বিনয় দত্তের সমকালীন কথনমালা ‘এই শহর সুবোধদের’

.
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৭ আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০০

বিনয় দত্তের গ্রন্থ তরুণ লেখক বিনয় দত্তের সমকালীন কথনমালার গ্রন্থ “এই শহর সুবোধদের” প্রকাশিত হয়েছে অমর একুশে গ্রন্থ মেলায়। গ্রন্থটি প্রকাশ করেছে পুথিনিলয়।

নিজের গ্রন্থ সম্পর্কে বিনয় দত্ত বলেন, এটি মূলত সমকালীন কথনমালার গ্রন্থ। সমকালীন বিভিন্ন বিষয়কে নিরীক্ষার দৃষ্টিতে দেখার চেষ্টা করা হয়েছে গ্রন্থটিতে। বিগত এক-দেড় বছরে বিভিন্ন বিষয় আলোচিত ছিল, সেই আলোচিত বিষয় নিয়ে বিভিন্ন জাতীয় পত্রিকায় লিখেছি। সেই লেখাগুলো একসাথে সংকলন করা হয়েছে এই গ্রন্থে। গল্পের ঢঙে প্রতিটি লেখা উপস্থাপন করা হয়েছে, যাতে একজন সাধারণ পাঠকও নিজেদের কল্পনায় সেই দৃশ্যপট খুঁজে পেতে পারেন।

এর আগে কথাসাহিত্যিক বিনয় দত্তের “চিলতে মেঘ ও কুহুকেকার গল্প” নামের ছোটগল্পের গ্রন্থ এবং “অমৃতায়ন” নামের উপন্যাস প্রকাশিত হয়েছে। এবার তার সমকালীন কথনমালার গ্রন্থ প্রকাশিত হলো।

সোহরাওয়ার্দী উদ্যান মেলা প্রাঙ্গণের পুথিনিলয়ের স্টলে (৩০১-৩০৩) গ্রন্থটি পাওয়া যাচ্ছে। প্রচ্ছদ করেছেন সারাজাত সৌম।

/এসএএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
স্কুলে শিক্ষক স্ত্রীকে চড় মেরে বিভাগীয় ব্যবস্থার মুখে সহকারী শিক্ষক
স্কুলে শিক্ষক স্ত্রীকে চড় মেরে বিভাগীয় ব্যবস্থার মুখে সহকারী শিক্ষক
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ রাশেদ খাঁনের 
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ রাশেদ খাঁনের 
নিখোঁজের ছয় দিন পর যুবকের ঝলসানো মরদেহ উদ্ধার
নিখোঁজের ছয় দিন পর যুবকের ঝলসানো মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা