গারো কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৭

গারো কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার রাজধানীর গুলশানের কালাচাঁদপুর-বৌ বাজার এলাকায় গারো কিশোরী ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ইউসুফ আলীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব ও গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে তাকে রাজধানীর কাপ্তানবাজার থেকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এমরানুল হাসান জানান, অভিযুক্ত ইউসুফ আলী গ্রামীণফোনের আইটি টেকনিশিয়ান। ঘটনার দিন ইউসুফের স্ত্রী বাসায় ছিলেন না। এই সুযোগে গৃহকর্মী গারো কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে ইউসুফ। ঘটনার পর মামলা হয়। ওই মামলায় ইউসুফ আলীকে গ্রেফতার করা হয়।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ইউসুফ ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গুলশান থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকালের দিকে গুলশান থানার কালাচাদপুর এলাকার একটি বাসায় ধর্ষণের শিকার হয় ওই গারো কিশোরী। ঘটনার পর স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই কিশোরীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

আরও পড়ুন: গুলশানে গারো কিশোরীকে ধর্ষণের অভিযোগ

/আরজে/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
এক গ্লাস স্মুদির দাম ২ হাজার টাকা, সিডনি সুইনির পানীয়তে কী আছে?
এক গ্লাস স্মুদির দাম ২ হাজার টাকা, সিডনি সুইনির পানীয়তে কী আছে?
মির্জা ফখরুলকে ‘চাচা’ উল্লেখ করে স্মৃতিচারণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মির্জা ফখরুলকে ‘চাচা’ উল্লেখ করে স্মৃতিচারণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এক সপ্তাহ ধরে বিদ্যুৎ নাই, অফিসে হামলা-ভাঙচুর, কর্মকর্তাকে মারধর
এক সপ্তাহ ধরে বিদ্যুৎ নাই, অফিসে হামলা-ভাঙচুর, কর্মকর্তাকে মারধর
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন