এভিয়েশন খাতের উন্নয়নে সরকার সহযোগিতা করবে: বিমান প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৬আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৮

বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে সাক্ষাৎ করেন অঞ্জন চৌধুরী

এভিয়েশন খাতের উন্নয়নে সরকার সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। রবিবার  (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় একথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে সংস্থার সভাপতি অঞ্জন চৌধুরী বলেন, ‘বেসরকারি বিমান পরিবহন খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে। সরকারের সহায়তা পেলে এই খাতের ভূমিকা আরও বাড়বে।’

এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘বিমান পরিবহন সেবার মানোন্নয়ন করা হলে তা বাংলাদেশের পর্যটনের উন্নয়নেও ভূমিকা রাখবে। বেসরকারি খাতের বিমান পরিবহন সংস্থাগুলোর উন্নয়নে বিমান পরিবহন খাতে একটি সুস্থ প্রতিযোগিতার সৃষ্টি করবে, যা  সেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে।’

মো. মাহবুব আলী বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিমান পরিবহন খাত ও পর্যটন খাতের উন্নয়নে খুবই আন্তরিক। তার দিকনির্দেশনা মোতাবেক এ খাতের উন্নয়নে সবকাজ সম্পন্ন করা হবে।’

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই বছরে কতটি কারখানা বন্ধ: বেকার হয়েছে কত হাজার?
দুই বছরে কতটি কারখানা বন্ধ: বেকার হয়েছে কত হাজার?
সেন্সর বোর্ডে প্রীতি জিনতা থেকে সুনীল শেঠি, ১৮ সদস্যের তালিকায় আর কারা
সেন্সর বোর্ডে প্রীতি জিনতা থেকে সুনীল শেঠি, ১৮ সদস্যের তালিকায় আর কারা
এশিয়ান গেমসে শুরু নারীদের ক্রিকেট, বাংলাদেশ সর্বশেষ কোন পদক জিতেছিল? 
এশিয়ান গেমসে শুরু নারীদের ক্রিকেট, বাংলাদেশ সর্বশেষ কোন পদক জিতেছিল? 
নবায়নযোগ্য জ্বালানিতে দেড় হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার, সুদের হার ৬ শতাংশ 
নবায়নযোগ্য জ্বালানিতে দেড় হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার, সুদের হার ৬ শতাংশ 
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে