সরকারি হলো আরও চার মাধ্যমিক বিদ্যালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২১ আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৫

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপন বেসরকারি আরও চারটি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ রবিবার (১৭ ফেব্রয়ারি) চারটি স্কুল সরকারি করার প্রজ্ঞাপন জারি করে।
সরকারি হওয়া বিদ্যালয়গুলো হলো, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রেবতী রমন দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রায়পুর মার্চেন্ট একাডেমি, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার জীবননগর থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ।

এছাড়া গত ৪ ফেব্রুয়ারি পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুরা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সরকারি করার প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে বিভিন্ন সময়ে ৩০৩টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়। এ নিয়ে মোট ৩০৮টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি হলো।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে বেসরকারি স্কুল ও কলেজ সরকারিকরণের জন্য তালিকাভুক্তির কাজ শুরু করে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে ৩২৫টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে নতুন করে সরকারি করার কথা রয়েছে।

/এসএমএ/ওআর/
সম্পর্কিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
মাদক-জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত 
সর্বশেষ খবর
রেমিট্যান্স ও ডিজিটাল লেনদেনে নগদ-ইউসিবি চুক্তি
রেমিট্যান্স ও ডিজিটাল লেনদেনে নগদ-ইউসিবি চুক্তি
শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে থাকা যুবকের লাশ
শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে থাকা যুবকের লাশ
টিএইচই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে শীর্ষে ড্যাফোডিল
টিএইচই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে শীর্ষে ড্যাফোডিল
অক্টোবরে জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো
অক্টোবরে জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী