হাইকোর্টে আইনজীবী অন্তর্ভুক্তিতে ২৫ বছরের বিধানের বিরুদ্ধে রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫৬

সুপ্রিম কোর্ট দেশের নিম্ন আদালতে ২৫ বছর প্র্যাকটিসরত আইনজীবীরা লিখিত পরীক্ষা না দিয়ে শুধু সাক্ষাৎকারের ভিত্তিতে হাইকোর্ট অন্তর্ভুক্তি নিয়ে করা বিধানের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। 

আইন মন্ত্রণালয় সচিব, বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সচিব এবং এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যানসহ ৭ জন বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভুইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল পূরবী শর্মা।

পরে ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, গত বছরের ৩০ জুলাই একটি সরকারি গেজেট জারি করা হয়। ওই গেজেটে বলা হয়, আইনে ডিগ্রিধারীরা নিম্ন আদালতে একাধারে ২৫ বছর আইন পেশায় নিয়োজিত থাকলে তাকে হাইকোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তিতে লিখিত পরীক্ষা দিতে হবে না, তবে সংশ্লিষ্ট বোর্ডে মৌখিক পরীক্ষার জন্য আবেদন করতে হবে।

পরে ওই বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী শফিউল ইসলাম সুমন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেছিলেন।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাজধানীতে তীব্র যানজট
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাজধানীতে তীব্র যানজট
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও
শিক্ষা বোর্ড অভিমুখে শিক্ষার্থীরা, পুলিশি বাধায় পণ্ড 
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি শিক্ষা বোর্ড অভিমুখে শিক্ষার্থীরা, পুলিশি বাধায় পণ্ড 
৪ সেমিফাইনালিস্টের মধ্যে আর্জেন্টিনা সবচেয়ে দুর্বল যেসব জায়গায়
৪ সেমিফাইনালিস্টের মধ্যে আর্জেন্টিনা সবচেয়ে দুর্বল যেসব জায়গায়
সর্বাধিক পঠিত
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’