রাষ্ট্রধর্ম প্রশ্নে আ.লীগ এক ধরনের আপস করেছে : নূহ-উল-আলম লেনিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৭

নূহ-উল-আলম লেনিন আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন বলেছেন, সংবিধানের ৩৮ এবং ৩৯ অনুচ্ছেদ পুনর্বহাল করা যায়নি। ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ এই জায়গায় আওয়ামী লীগকে একধরনের অ্যাডজাস্টমেন্ট এবং কম্প্রোমাইজ করতে হয়েছে। ওই ধারাগুলো গ্রহণ করা হয়েছিল মুক্তিযুদ্ধের পটভূমিতে। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ধর্মভিত্তিক দলগুলো আওয়ামী লীগকে ধর্মবিরোধী হিসেবে হিসেবে অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করায় ওই অনুচ্ছেদগুলো পরিবরর্তন করা আওয়ামী লীগের জন্য কঠিন হয়ে গেছে।  
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘জামায়াতবিহীন বাংলাদেশ’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে বাংলা ট্রিবিউন কার্যালয়ে শুরু হয় সাপ্তাহিক এই আয়োজন।

এ প্রসঙ্গে নূহ-উল-আলম লেনিন বলেন, ‘মুক্তিযুদ্ধের পরে, আমাদের এখানে ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং ধর্মাশ্রয়ী রাজনৈতিক দল ও রাজনীতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায়, যে মানুষের অনুভূতিতে আওয়ামী লীগ চিত্রিত হয় ধর্মনিরপেক্ষ হিসেবে। ধর্মনিরপেক্ষতাকে চিত্রিত করা হয় ধর্মহীনতার নামান্তর হিসেবে। কাজেই আওয়ামী লীগকে এই জায়গায় কিছু নমনীয়তা গ্রহণ করতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি কোনও ধর্মভিত্তিক রাজনীতির পক্ষে নই। আমি রাষ্ট্রধর্মের পক্ষে নই। ৩৮ ও ৩৯ অনুচ্ছেদ পুনর্বহাল করলে আমি খুশি হতাম। কিন্তু আমি আবার প্র্যাকটিক্যাল পলিটিক্সের অবস্থান থেকে দেখি যে, ইংল্যান্ডে রাষ্ট্র নিয়ে আইন আছে, কিন্তু সেটার কোনও কার্যকারিতা আছে? ইংল্যান্ডে রাষ্ট্রধর্ম আছে, সেটার কোনও কার্যকারিতা আছে? নেই। সুতরাং আমাদের বড় রাজনৈতিক দলগুলোকে জনগণের মনস্তত্ত্বকে বিবেচনায় নিতে হয়। সেটি বিবেচনায় নিয়ে তার মেইন ফোকাস যেটা রাজনীতিতে, সেই জায়গাটিকে যদি আমি নিবদ্ধ করতে পারি, তাহলে এগুলো কোনও প্রধান বিষয় হয়ে সামনে আসে না। সেটাই আমরা দেখেছি ৯০-এর পরে– জাহানারা ইমাম, সুফিয়া কামাল এবং শেখ হাসিনা এক মঞ্চে বসে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার হয়েছিলেন।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় এ বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন– বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ, অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক ও বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ আয়োজন।

ছবি: নাসিরুল ইসলাম

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিলো চীন 
বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিলো চীন 
জামায়াত নেতাদের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড বেরিয়ে আসছে কেন?
জামায়াত নেতাদের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড বেরিয়ে আসছে কেন?
দেশ কি আগস্টেই নতুন রাষ্ট্রপতি পাচ্ছে?
দেশ কি আগস্টেই নতুন রাষ্ট্রপতি পাচ্ছে?
বিরোধীদলীয় চিফ হুইপকে হেনস্তায় ১১ দলীয় ঐক্যের নিন্দা, বিচার দাবি  
বিরোধীদলীয় চিফ হুইপকে হেনস্তায় ১১ দলীয় ঐক্যের নিন্দা, বিচার দাবি  
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?