মাহাদীর ময়নাতদন্ত সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৭

মাহাদী বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী পলাশ আহমেদ ওরফে মাহাদীর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মরদেহের ময়নাতদন্ত করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সুমন মুৎসুদ্দী।

মোবাইল ফোনে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের এখানে দুপুর ১২টায় শুরু করে আমরা তার (মাহাদীর) ময়নাতদন্ত শেষ করেছি।’ ময়নাতদন্তের বিষয়ে জানতে চাইলে ডা. সুমন মুৎসুদ্দী বলেন, ‘এ ব্যাপারে আদালতের নির্দেশনা ছাড়া আমরা কিছু বলি না। এ বিষয়ে বাইন্ডিংস আমাদের আছে, আমরা বলতে পারি না।’

প্রসঙ্গত, রবিবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৭ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। বলা হয়, ঢাকা থেকে উড্ডয়নের পরই বিমানটি ছিনতাইকারীর কবলে পড়ে। পরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে ওই ফ্লাইটটি জরুরি অবতরণ করে। ফ্লাইটে ১৩৪ জন যাত্রী ও ১৪ জন ক্রু ছিলেন। পরে কমান্ডো অভিযানে সন্দেহভাজন বিমান ‘ছিনতাইকারী’ মাহাদী নিহত হয়। বিমানে থাকা যাত্রীরা অভিযানের আগেই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

আরও পড়ুন:

মাহাদীর লাশ নিতে চান না বাবা পিয়ার সর্দার

মাহাদীকে নিয়ে যা বললেন তার বাবা

মাহাদীর নাম রয়েছে র‍্যাবের ক্রিমিনাল ডাটাবেজে?

সিমলার সঙ্গে মাহাদীর বিয়ের দাবি পরিবারের

তার কাছে ছিল ‘খেলনা পিস্তল’

 

/টিওয়াই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি