‘বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় আরও মামলা হতে পারে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০১

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ

বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় আরও নতুন মামলা হতে পারে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এ ঘটনায় আগে দায়ের হওয়া ৫৬টি মামলার তদন্ত শেষ পর্যায়ে আছে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কৌশলপত্র-২০১৯ নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এসব কথা জানান। তিনি জানান, ব্যাংকার, ব্যবসায়ী, ঋণগ্রহীতাদের মধ্যে যারা আসামি তারাও দ্রুত চার্জশিট চান।
ইকবাল মাহমুদ বলেন, ‘আমরা চেষ্টা করছি, ব্যাংকের টাকাটা জনগণের। লুটপাট হওয়া টাকা ব্যাংকে ফিরে আসুক, এটা জনগণ চায়।’ বেসিক ব্যাংকের প্রায় ১৫শ’ কোটি টাকা নগদ জমা হয়েছে বলেও জানান দুদক চেয়ারম্যান।
তিনি বলেন, ‘দুদকের মামলার কারণে দেশের ব্যাংকিং খাতে চুরি হওয়া কয়েক হাজার কোটি টাকা উদ্ধার হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্নভাবে অভিযান চলবে। কাউকেই ছাড় দেবো না।’
প্রসঙ্গত, ২০০৯-১২ সালের মধ্যে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের গুলশান, দিলকুশা ও শান্তিনগর শাখা থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা ঋণ অনিয়মের অভিযোগ উঠলে তা খতিয়ে দেখতে মাঠে নামে দুদক। প্রায় চার বছর অনুসন্ধান শেষে ২০১৫ সালে অনিয়ম-দুর্নীতির ঘটনায় ১৫৬ জনকে আসামি করে রাজধানীর তিন থানায় ৫৬টি মামলা করে দুদক। মামলার আসামিদের মধ্যে রয়েছেন বেসিক ব্যাংকের ২৬ কর্মকর্তা।

/ডিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের নজর এখন বাংলাদেশে, ‘খুলছে’ শত কোটি ডলারের বিনিয়োগের দুয়ার 
যুক্তরাষ্ট্রের নজর এখন বাংলাদেশে, ‘খুলছে’ শত কোটি ডলারের বিনিয়োগের দুয়ার 
এক বছরের মধ্যে জুলাই মামলার বিচার শেষ করতে চায় ট্রাইব্যুনাল
এক বছরের মধ্যে জুলাই মামলার বিচার শেষ করতে চায় ট্রাইব্যুনাল
ডিবি হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল
ডিবি হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল
তনু হত্যা মামলার আসামির জামিন: ‘জানতেন না’ রাষ্ট্রপক্ষের ৯ আইনজীবী 
তনু হত্যা মামলার আসামির জামিন: ‘জানতেন না’ রাষ্ট্রপক্ষের ৯ আইনজীবী 
সর্বাধিক পঠিত
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা