‘দরদি মন নিয়ে রোগীকে সেবা দিতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৯, ১৫:০৯আপডেট : ০২ মার্চ ২০১৯, ১৫:১১

রেসিডেন্সি ফেজ-এর শিক্ষার্থীদের বরণ ও পরিচিতি অনুষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, দেশের সব মেডিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালে দরদি মন নিয়ে যথাযথ চিকিৎসা সেবা দেওয়ার মাধ্যমে রোগীদের মুখে হাসি ফোটাতে হবে। বিশ্ববিদ্যালয়ের এ ব্লক মিলনায়তনে শনিবার (২ মার্চ) রেসিডেন্সি ফেজ-এর শিক্ষার্থীদের বরণ ও পরিচিতি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, ‘মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ তার জ্ঞান। এই জ্ঞান অর্জনের দিকে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে। অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে জাতির জনকের নামে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণায় বিশ্বমানে নিয়ে যেতে হবে।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান, অধ্যাপক ডা. জিলন মিঞা সরকার, অধ্যাপক ডা. মো. গাজী শামীম হাসান, অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সারা দেশের ২৮টি মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষদের ৫৭ বিভাগের ১৩ জন বিদেশি ছাত্রছাত্রীসহ ১ হাজার ৯৪ জন মেডিক্যাল শিক্ষার্থী এ বছর এই রেসিডেন্স কোর্সে ভর্তি হয়েছেন।
দেশের শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন সার্জারি অনুষদে ৪শ ৪২ জন, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদে ১ শ ১৮ জন, মেডিসিন অনুষদে ৩ শ ৬৩ জন, ডেন্টাল অনুষদে ৪৬ জন এবং শিশু অনুষদে ১ শ ১২ জন শিক্ষার্থী ইনডাকশন প্রোগ্রামে অংশ নেন।
কোর্সের শিক্ষার্থীরা সকলেই এমবিবিএস/বিডিএস ডিগ্রি অর্জনকারী চিকিৎসক।

/টিওয়াই/ওআর/
সম্পর্কিত
এসএসসিতে ১৮৫ প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হতে পারেনি: শিক্ষামন্ত্রী
আইডিয়ালে ‘কিশোর গ্যাং’য়ের আধিপত্যের অভিযোগ, অধ্যক্ষের বিরুদ্ধে মামলা
আরও ১ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপনের পরিকল্পনা
সর্বশেষ খবর
কর আপিলেট ট্রাইব্যুনালে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ
কর আপিলেট ট্রাইব্যুনালে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
শাহজালাল বিমানবন্দরে প্রবাসী যাত্রীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার
শাহজালাল বিমানবন্দরে প্রবাসী যাত্রীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে একমত
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে একমত
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ