রাস্তা বন্ধ করে হকারদের সমাবেশ, তীব্র যানজট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৯, ১৩:৪০আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৮:৩৮

রাস্তা বন্ধ করে হকারদের সমাবেশ পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। র‌বিবার (৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে এক পা‌শের রাস্তা বন্ধ করে তারা সমাবেশ করে। এতে মতিঝিল, গুলিস্তান, পল্টন থেকে শাহবাগে চলাচলকারী সব পরিবহন রাস্তায় আটকা পড়ে। সৃষ্টি হয় তীব্র যানজট।

জানতে চাইলে পথচারী কামরুল বলেন, ‘এম‌নিতে প্রতি‌দিন যানজটে ব‌সে থাক‌তে হয়। আজ আবার রাস্তা বন্ধ ক‌রে‌ সমাবেশ করছে। এসব দুর্ভোগ কোন দিন যে শেষ হবে, তা আল্লাহই ভালো জানেন। পল্টন পর্যন্ত গাড়ি‌ এসেছে। তারপর হেঁটে যাচ্ছি।’
তি‌নি ব‌লেন, ‘তারা সমাবেশ করলে প্রেসক্লা‌বের সামনের ফুটপাতে করতে পারে। রাস্তা বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করা ঠিক না।’
রাস্তা বন্ধ করে সমাবেশ কেন, জানতে চাইলে হকার্স ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা দ্রুত সমাবেশ শেষ করার জন্য তাগাদা দিচ্ছি। আজান পড়ে গেছে, নামাজে যেতে হবে।’
এ বিষয়ে শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর বাশার বাংলা ট্রিবিউনকে জানান, ‘বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। মূলত লোকসংখ্যা বেশি হওয়ায় রাস্তা বন্ধ হয়ে গেছে। আমরা বিকল্প রাস্তায় গাড়ি চলাচলের ব্যবস্থা করছি।’
এদিকে, সমাবেশে হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকান্দার হায়াত বলেন, ‘হকারদের সোমবার (৪ মার্চ) থেকেই বসার ঘোষণা দিতে হবে। যারা হকারদের উচ্ছেদ করছে, তারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। কারণ, প্রধানমন্ত্রী বলেছেন হকারদের পুনর্বাসন করতে। তারা প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে উচ্ছেদ করছেন। এখন যদি হকারদের বসতে দেওয়া না হয়, তবে পরিস্থিতি যেখানে যাবে, সেটা সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ, হকাররা হরতাল-অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করবে।’

/এইচএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেস্টুরেন্ট-স্টাইলে স্টাফ চিংড়ি রেসিপি
রেস্টুরেন্ট-স্টাইলে স্টাফ চিংড়ি রেসিপি
১০ হাজার কোটি টাকার কর্ণফুলী টানেল: প্রতিদিন আয়ের চেয়ে দ্বিগুণ লস
১০ হাজার কোটি টাকার কর্ণফুলী টানেল: প্রতিদিন আয়ের চেয়ে দ্বিগুণ লস
গোলশূন্য প্রথমার্ধ, নেদারল্যান্ডসকে চাপে রেখেছে মরক্কো
গোলশূন্য প্রথমার্ধ, নেদারল্যান্ডসকে চাপে রেখেছে মরক্কো
ব্রাজিলের সঙ্গে ব্যবধান অনেকটাই কমেছে: জাপান কোচ
ব্রাজিলের সঙ্গে ব্যবধান অনেকটাই কমেছে: জাপান কোচ
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন