‘জেনারেশন ব্রেকথ্রু’ প্রকল্প কি বন্ধ হয়ে যাবে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৯, ১১:৩৯ আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২০:৪৯

যৌন ও প্রজনন স্বাস্থ্যশিক্ষার উপকরণ বিশেষভাবে তৈরি লুডু  দেশের চারটি জেলায় সরকার অনুমোদিত ‘জেনারেশন ব্রেকথ্রু’ প্রকল্পের আওতায় ১০ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থীদের যৌনশিক্ষা দেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়, এনজিওসহ অন্যান্য প্রতিষ্ঠান এর সঙ্গে জড়িত থাকলেও মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রকল্পটি বন্ধের উপক্রম হয়েছে। এতে দেশের এই চারটি জেলার কিশোর-কিশোরীরা যৌন ও প্রজনন স্বাস্থ্যশিক্ষা থেকে বঞ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষকরা বলছেন, মূল টেক্সট বইয়ে যৌন ও প্রজনন স্বাস্থ্যশিক্ষা বিষয়ে দুটি অধ্যায় অন্তর্ভুক্ত করা হলে প্রকল্পের আর দরকার হবে না। তখন দেশের সব শিক্ষার্থী এ বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ পাবে।

বেসরকারি সাহায্য সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল-এর জেনারেশন ব্রেকথ্রু প্রজেক্টের ম্যানেজার ফারুক আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই প্রকল্প ১০-১৯ বছর বয়সী কিশোর-কিশোরীদের নিয়ে কাজ করে। এর আওতায় কিশোর-কিশোরী, তাদের মা-বাবা, শিক্ষক, স্পোর্টস কোচ, স্থানীয় নেতা, সরকারি কর্মকর্তাদেরও যৌন ও প্রজনন স্বাস্থ্যশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।’ তিনি জানান, বর্তমানে দেশের চারটি জেলার ৩৫০টি স্কুল এবং মাদ্রাসায় আমরা সরকারের সঙ্গে কাজ করছি। এই জেলাগুলো হলো—ঢাকা, বরিশাল, পটুয়াখালী ও বরগুনা। বরগুনা ও পটুয়াখালী জেলায় ১৫০টি কিশোর-কিশোরী ক্লাব তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে। এছাড়া, ঢাকা জেলার ২৮টি থানার ৪৩টি গ্রামে, বরিশাল জেলার তিনটি থানার ২৭টি গ্রামে, পটুয়াখালী জেলার আটটি থানার ৮৭৮টি গ্রামে এবং বরগুনা জেলার ছয়টি থানার ৬৫২টি গ্রামে জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, ‘এই প্রকল্পের আওতায় আমরা ৩৫০ জন প্রধান শিক্ষক এবং এক হাজার ৪০০ জন সহকারী শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছি। গেম সেশনে এ পর্যন্ত অংশ নিয়েছে এক লাখ ১৫ হাজার ৩২৮ জন, কুইজ প্রতিযোগিতায় এক লাখ ৩৮ হাজার ৯৯৫ জন এবং স্কুলে কিশোর-কিশোরী কর্নারে অংশ নিয়েছে দুই লাখ ৭৩ হাজার ৫২৩ জন শিক্ষার্থী।
তিনি জানান, এছাড়া পটুয়াখালী, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, জামালপুর ও কুড়িগ্রামে যৌন ও প্রজনন স্বাস্থ্যশিক্ষা বিষয়ে প্ল্যান ইন্টারন্যাশনালের নিজস্ব প্রজেক্ট রয়েছে।
ফারুক আহমেদ বলেন, ‘সরকার চাচ্ছে বিষয়টি মেইনস্ট্রিমে নিয়ে যাবে, কিন্তু এটা করতে সময় লাগবে। সরকারের সঙ্গে আমরা যৌথভাবে জেনারেশন ব্রেকথ্রু প্রজেক্টে কাজ করেছি। এই প্রকল্পটির মেয়াদ গত ডিসেম্বরে শেষ হয়ে গেছে। আমরাও চাই সরকার যেন প্রকল্পটির দায়িত্ব নেয়।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই প্রকল্পের দাতা সংস্থা নেদারল্যান্ড অ্যাম্বাসি। পার্টনার হিসেবে আছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডাব্লিউএফডি) এবং বিবিসি মিডিয়া অ্যাকশন।
এ প্রসঙ্গে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জেনারেশন ব্রেকথ্রু’র মাধ্যমে শিক্ষার্থীরা নতুন কিছু শিখতে পারছে। যদিও এটা ক্লাসের বাইরে বাড়তি শিক্ষা, কিন্তু এই শিক্ষাটা তাদের সারা জীবনের জন্য কাজে আসবে।’ তিনি বলেন, ‘এই বিষয়টি বইয়ে থাকলে বাস্তবায়ন করতে সুবিধা হবে। কারিকুলামে থাকলে যেকোনও জিনিস শিক্ষার্থীদের শেখানো আমাদের জন্য সহজ হয়।’

যৌন ও প্রজনন স্বাস্থ্যশিক্ষার উপকরণ বিশেষভাবে তৈরি লুডু

একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মনিদ্বীপা রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মূলত টেক্সট বইয়ে যৌন ও প্রজনন স্বাস্থ্যশিক্ষা নিয়ে দুটি অধ্যায় রাখা হলে সব কিশোর-কিশোরী এ বিষয়ে ভালোভাবে শিখতে পারবে।’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রকল্পটি নতুন করে শুরু হবে। এখন এটি অনুমোদনের অপেক্ষায় আছে। ড্রাফট প্রপোজাল মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। তারা যাচাই-বাছাই করে দেখছেন। তারা যদি প্রকল্পটি উপযোগী মনে করেন, তাহলে  প্ল্যানিং কমিশনে যাবে। প্রশাসনিক প্রক্রিয়াটা শেষ হতে ৩-৪ মাস সময় লাগতে পারে।’

তিনি বলেন, ‘এটা কারিকুলামে ঢোকানোর বিষয়ে সরকারের চিন্তাভাবনা আছে। এখন অবশ্য প্রজেক্টের অধীনে চলমান আছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সঙ্গে প্রকল্পটি নিয়ে কাজ করা হচ্ছে। অলরেডি যে মডিউল ও ম্যানুয়েলগুলো আছে, তা আরও  সংশোধিত আকারে করা হচ্ছে এবং এনসিটিবিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই ভবিষ্যতে এটা টেক্সট বইয়ে চলে যাবে।’

ছবি: তাসকিনা ইয়াসমিন

আরও পড়ুন:

‘জেনারেশন ব্রেকথ্রু’র মাধ্যমে স্কুলেই মেয়েরা পাচ্ছে যৌন ও প্রজনন স্বাস্থ্যশিক্ষা
স্কুলে ছেলেরাও শিখছে যৌন ও প্রজনন স্বাস্থ্যশিক্ষা

 

/এসএমএ/টিওয়াই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমার স্বামীর মাথায় গুলি চালিয়ে হত্যা করে পুলিশ-বিজিবি, ট্রাইব্যুনালে স্ত্রীর জবানবন্দি
আমার স্বামীর মাথায় গুলি চালিয়ে হত্যা করে পুলিশ-বিজিবি, ট্রাইব্যুনালে স্ত্রীর জবানবন্দি
ওয়াসার গাড়িচালক থেকে কোটিপতি তাজুল, সঙ্গে ১৭টি ফ্ল্যাটের মালিক
ওয়াসার গাড়িচালক থেকে কোটিপতি তাজুল, সঙ্গে ১৭টি ফ্ল্যাটের মালিক
হুথিদের কাছ থেকে মানদেবের কাছের শহর পুনরুদ্ধার করলো ইয়েমেনি বাহিনী
হুথিদের কাছ থেকে মানদেবের কাছের শহর পুনরুদ্ধার করলো ইয়েমেনি বাহিনী
আসামিরা বিদেশে থাকা সত্ত্বেও আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় কেন?
আসামিরা বিদেশে থাকা সত্ত্বেও আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় কেন?
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার