ঢাকা আইনজীবী সমিতির দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৯, ১০:০৪আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১০:০৫

ঢাকা আইনজীবী সমিতি ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ চলেছে। ২০১৯-২০২০ মেয়াদের এ নির্বাচনে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, দুপুরে একঘণ্টা বিরতি দিয়ে যা চলবে বিকাল ৫টা পর্যন্ত।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের মতো ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওই দিন চার হাজার ৬৪২ জন ভোট দেন। পরের দিন ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন থাকায় সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। এ কারণে ২৮ ফেব্রুয়ারি ঢাকা আইনজীবী সমিতির দ্বিতীয় দিনের ভোট গ্রহণ স্থগিত করা হয়। পরে মঙ্গলবার (৫ মার্চ) দ্বিতীয় দিনের ভোট গ্রহণের জন্য বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দিন ধার্য করেন প্রধান নির্বাচন কমিশনার মোখলেসুর রহমান বাদল।

এদিকে, ঢাকা আইনজীবী সমিতির মোট ২৪ হাজার ৬৮৪ জন সদস্যের মধ্যে ১৭ হাজার ৮৯৭ জন ভোটার ভোটা দেওয়ার সুযোগ পাবেন।

সম্পাদকীয় পদে সাদা প্যানেলের প্রার্থীরা হলেন– সভাপতি গাজী মো. শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন দুলাল, সম্পাদক মো. আসাদুজ্জামান খান (রচি), ট্রেজারার আবদুল জলিল আফ্রাদ (কবির), সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক (আসিফ), গ্রন্থাগার সম্পাদক মো. আতাউর রহমান খান (রুকু), সাংস্কৃতিক সম্পাদক শায়লা পারভীন পিয়া,দফতর সম্পাদক মো. জাহিদুল ইসলাম (কাদির), ক্রীড়া সম্পাদক মো. উজ্জ্বল মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক হুমায়ুন কবির টগর।
সদস্য পদে প্রার্থীরা হলেন– এএইচএম শফিকুল ইসলাম মোল্লা (সোহাগ), আয়শা বিনতে আলী, হয়াথ আল মাহমুদ (ঝিকু), কাউসার হাসান, মাসুম মৃধা, মো. বাহারুল ইসলাম (বাহার), মো. হাসান আকবর আফজাল, মো. ইব্রাহিম হোসেন, মো. জুয়েল সিকদার, মো. মানুম মিয়া, মো. সাব্বির হাসান, সাইফুল ইসলাম, সোহরাব হোসেন, তানভীর আহম্মেদ (সজীব) ও তুষার ঘোষ।
সম্পাদকীয় পদে নীল প্যানেলে প্রার্থীরা হলেন– সভাপতি মো. ইকবাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম দেওয়ান, সহ-সভাপতি এআর মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. হোসেন আলী খান হাসান, ট্রেজারার লুৎফর রহমান (আজাদ), সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নিহার হোসেন ফারুক, সহ-সাধারণ সম্পাদক মো. ছাকায়েত উল্লাহ ভূঁইয়া (ছোটন), গ্রন্থাগার সম্পাদক জিয়াউল হক জিয়া, সাংস্কৃতিক সম্পাদক মোর্শেদা খাতুন শিল্পী, দফতর সম্পাদক জুলফিকার আলী হায়দার (জীবন), ক্রীড়া সম্পাদক মো. মনিরুল ইসলাম (আকাশ), সমাজ কল্যাণ সম্পাদক মাহবুব হাসান (রানা) নির্বাচনে অংশ নিয়েছেন।
সদস্য পদে প্রার্থীরা হলেন– আজাহার উদ্দিন (রিপন), কাজী রওশান দিল আফরোজ, এমআরকে রাসেল, মো. বাবুল আক্তার (বাবু), মো. ইব্রাহিম (খলিল), ইকবাল মাহম্মুদ সরকার, মাহাদি হাসান জুয়েল, রাশেদুল ইসলাম (রাসেল), মোহাম্মদ ইব্রাহিম (স্বপন), মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ ইয়াছিন মিয়া, ফারহানা আক্তার (লুবনা), নজরুল হক শুভ, শাহীন সুলতানা (খুকি) ও সাদেকুল ইসলাম ভূঁইয়া (জাদু)।
এদিকে ঢাকা আইনজীবী সমিতির ২০১৮-১৯ কার্যবর্ষের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সাধারণ সম্পাদকসহ ১৪টি পদেই জয়ী হয়। অপরদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেল সভাপতি পদসহ ১৩ পদে জয়ী হয়।

 

 

 

/টিএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শুধু রিলেই ক্ষমা?’ মোদিকে প্রশ্ন ককরোচ জনতা পার্টির প্রধানের
‘শুধু রিলেই ক্ষমা?’ মোদিকে প্রশ্ন ককরোচ জনতা পার্টির প্রধানের
কক্সবাজারে রোমাঞ্চের আড়ালে মৃত্যুফাঁদ, এবার আরেক পর্যটকের মৃত্যু
কক্সবাজারে রোমাঞ্চের আড়ালে মৃত্যুফাঁদ, এবার আরেক পর্যটকের মৃত্যু
জুলাই গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের চেতনারই ধারাবাহিকতা: তথ্যমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের চেতনারই ধারাবাহিকতা: তথ্যমন্ত্রী
সেপ্টেম্বর থেকে বাড়ছে চিপের দাম, অ্যান্ড্রয়েড ফোনের দামও কি বাড়বে?
সেপ্টেম্বর থেকে বাড়ছে চিপের দাম, অ্যান্ড্রয়েড ফোনের দামও কি বাড়বে?
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা