বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা না করার অনুরোধ বেবিচকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৯, ২০:৪৮আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২১:১৬

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেশবাসীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দুশ্চিন্তা ও বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ মার্চ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পিস্তল ও গুলি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের স্ক্যানারে ধরা না পড়ার বিষয়টি সঠিক ও তথ্যভিত্তিক নয়। এ বিষয়ে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বক্তব্য নিতান্তই তার নিজস্ব। তার বক্তব্যের ওপরে ভিত্তি করে বিভিন্ন জাতীয় পত্রিকা ও টেলিভিশন চ্যানেলে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির বিষয়ে যেসব সংবাদ ছাপা ও প্রচার করা হয়েছে, তা তথ্যভিত্তিক নয়। প্রকৃত ঘটনা হলো—ইলিয়াস কাঞ্চন তার ব্যাগে থাকা পিস্তলের বিষয়ে কোথায়ও ঘোষণা করেননি। অ্যান্টি-হাইজ্যাক পয়েন্টে চেকিংয়ের সময় ইলিয়াস কাঞ্চনের ব্যাগে থাকা পিস্তলটি শনাক্ত হয়। তখন স্ক্যানারের দায়িত্বে থাকা সুপারভাইজার উঠে এসে তার ব্যাগে অস্ত্র থাকার বিষয়টি জানালে তিনি ভুলক্রমে এটি ল্যাপটপের ব্যাগে নিয়ে এসেছেন বলে দুঃখ প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পিস্তলটি নভোএয়ারের কাউন্টারে হস্তান্তর করা হয়। বিষয়টি বিভিন্ন টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সুসংহত, নিরাপদ ও নির্ভরযোগ্য। এক্ষেত্রে সম্মানিত যাত্রী ও দেশবাসীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দুশ্চিন্তা ও বিভ্রান্ত না হওয়ার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ জানানো যাচ্ছে।

/সিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শক্তিশালী সাইবার নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
শক্তিশালী সাইবার নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
মা-তিন বোনকে হারিয়ে শিফাতের আহাজারি, ‘কাকে নিয়ে বাঁচবো?’
একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যামা-তিন বোনকে হারিয়ে শিফাতের আহাজারি, ‘কাকে নিয়ে বাঁচবো?’
‘ডিবির হেফাজতে’ মারা যাওয়া ছাত্রলীগ কর্মীর ভিডিও ভাইরাল, কী ঘটেছিল
‘ডিবির হেফাজতে’ মারা যাওয়া ছাত্রলীগ কর্মীর ভিডিও ভাইরাল, কী ঘটেছিল
চট্টগ্রামে দুই সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৪ জনের মৃত্যু
চট্টগ্রামে দুই সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের