ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের বিজয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৯, ০২:১৩আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০২:১৩

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের বিজয় এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০১৯-২০ মেয়াদ নির্বাচনে আওয়ামী সমর্থিত আইনজীবীদের সাদা প্যানেল বিজয় লাভ করেছে। নির্বাচনে আওয়ামী সমর্থিত সাদা প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯টি পদ এবং বিএনপি সমর্থিত নীল প্যানেলে সিনিয়র সহ-সভাপতিসহ ৮টি পদে বিজয় হয়েছেন।

সাদা প্যানেলে সম্পাদকীয় পদে বিজয়ীরা হলেন- সভাপতি গাজী মো. শাহ আলম, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন দুলাল, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান খান (রচি), ট্রেজারার আব্দুল জলিল আফ্রাদ (কবির), সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক (আসিফ), দফতর সম্পাদক মো. জাহিদুল ইসলাম (কাদির), ক্রীড়া সম্পাদক মো. উজ্জ্বল মিয়া, সমাজকল্যাণ সম্পাদক হুমায়ুন কবির টগর।

সদস্য পদে বিজয়ীরা হলেন- আয়শা বিনতে আলী, হায়াত আল মাহমুদ (ঝিকূ), কাউসার হাসান, মো. ইব্রাহিম হোসেন, মো. জুয়েল সিকদার, মো. মাসুম মিয়া, সোহরাব হোসেন, তানভীর আহম্মেদ (সজীব), তুসার ঘোস, এএসএম শফিকুল ইসলাম মোল্লা (সোহাগ)।

নীল প্যানেলে সম্পাদকীয় পদে বিজয়ীরা হলেন-সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম দেওয়ান, গ্রন্থাগার সম্পাদক জিয়াউল হক জিয়া, সাংস্কৃতিক সম্পাদক মোর্শেদা খাতুন শিল্পী।

সদস্য পদে বিজয়ীরা- কাজী রওশনা দিল আফরোজ, মো. ইব্রাহিম (খলিল), মো. মেহেদী হাসান জুয়েল, মিসেস. ফারহানা আক্তার লুবনা ও শাহীন সুলতানা (খুকি)।

এর আগে, ২৭ ফেব্রুয়ারি ও ৭ মার্চ নির্বাচনে মোট ৯ হাজার ৩৬৪ ভোটার ভোট দিয়েছেন। এরপর শুক্রবার ( ৮ মার্চ) তিনটার পর ভোট গণনা শুরু হয়।

এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে ‘সাদা প্যানেল’ এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের ব্যানারে ‘নীল প্যানেল’ প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ২৭টি পদের বিপরীতে ৫৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে ঢাকা আইনজীবী সমিতির ২০১৮-১৯ কার্যবর্ষের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সাধারণ সম্পাদকসহ ১৪টি পদেই জয়ী হন। অপরদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেলে সভাপতি পদসহ ১৩ পদে জয়ী হন।

/টিএইচ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শুধু রিলেই ক্ষমা?’ মোদিকে প্রশ্ন ককরোচ জনতা পার্টির প্রধানের
‘শুধু রিলেই ক্ষমা?’ মোদিকে প্রশ্ন ককরোচ জনতা পার্টির প্রধানের
কক্সবাজারে রোমাঞ্চের আড়ালে মৃত্যুফাঁদ, এবার আরেক পর্যটকের মৃত্যু
কক্সবাজারে রোমাঞ্চের আড়ালে মৃত্যুফাঁদ, এবার আরেক পর্যটকের মৃত্যু
জুলাই গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের চেতনারই ধারাবাহিকতা: তথ্যমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের চেতনারই ধারাবাহিকতা: তথ্যমন্ত্রী
সেপ্টেম্বর থেকে বাড়ছে চিপের দাম, অ্যান্ড্রয়েড ফোনের দামও কি বাড়বে?
সেপ্টেম্বর থেকে বাড়ছে চিপের দাম, অ্যান্ড্রয়েড ফোনের দামও কি বাড়বে?
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা