ঢাবিতে ক্লাস-পরীক্ষা স্বাভাবিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৯, ১০:৫৮আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১০:৫৮

ঢাবিতে বিভিন্ন বিভাগে ক্লাস-পরীক্ষা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল বাতিল এবং পুনঃতফসিল ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিল প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচ প্যানেলের প্রার্থীরা। কিন্তু সোমবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা স্বাভাবিকভাবে চলছে। বিভিন্ন বিভাগের ক্লাসরুম ঘুরে এমন চিত্রই দেখা গেছে। ক্যাম্পাসেও শিক্ষার্থীদের আনাগোনা স্বাভাবিক রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী জানান ক্লাস না হওয়ার কোনও কারণ নেই।

বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী জানান তাদের বিভাগে ক্লাস হচ্ছে। অন্যদিকে ফিন্যান্স বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায় তাদের বিভাগেও ক্লাস অনুষ্ঠিত হচ্ছে।

ক্লাস বর্জনের ঘোষণা থাকলেও ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল স্বাভাবিক সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী সামিরা জানান, তাদের বিভাগের ক্লাস সকাল থেকেই চলছে। এছাড়া কয়েকটি বিভাগের মিডটার্ম পরীক্ষাও স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হয়েছে।

প্রসঙ্গত, রবিবার (১৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ক্লাস বর্জনের কর্মসূচির ঘোষণা দেন প্রগতিশীল ছাত্রজোট থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী লিটন নন্দী। এসময় অন্য প্যানেলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকেও আন্দোলনের প্রতি সমর্থন জানানো হয়। কর্মসূচির অংশ হিসেবে সোমবার সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র জমায়েত, ভিসির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের কথা রযেছে। প্যানেলগুলোর দাবির মধ্যে রয়েছে- হল জালিয়াতির ডাকসু নির্বাচন বাতিল, পুনঃতফসিল ঘোষণা, ভিসির পদত্যাগ দাবি, মিথ্যা মামলা প্রত্যাহার, হামলাকারীদের শাস্তি প্রদান।

 

/এসও/টিটি/
সম্পর্কিত
শিক্ষায় উল্টো স্রোত, বাড়ছে শিক্ষার্থী ঝরে পড়ার হার
আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠানে ২১ দিন ছুটি
এক ভবনে দুই স্কুল, নেই মাঠ: পাঠ্যক্রমে যুক্ত হলেও কীভাবে খেলবে শিশুরা? 
সর্বশেষ খবর
আবার গোপালি দিয়া ভইরা গেছে, জেলা পুলিশের তালিকা চাইলেন সেই এমপি
আবার গোপালি দিয়া ভইরা গেছে, জেলা পুলিশের তালিকা চাইলেন সেই এমপি
মামলা তালিকাভুক্তিতে প্রতারণা: আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা
মামলা তালিকাভুক্তিতে প্রতারণা: আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার