ছাত্রদের সড়ক অবরোধে ভিপি নুরের সংহতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৯, ১৮:০৫ আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৮:০৭

নুরুল হক নুর

রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় বিশ্বদ্যিালয়ের ছাত্র নিহতের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে আছে। কোনোভাবেই এই আন্দোলন দাবিয়ে রাখা যাবে না।’

মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে রাজধানীর প্রগতি সরণিতে এসে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে একথা বলেন।

ভিপি নুর বলেন, ‘আপনারা দেখেছেন, কোটা  আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাড়িতে ভাঙচুর চালিয়ে সাধারণ শিক্ষার্থী এবং আমাদের ওপরে দোষ চাপানোর চেষ্টা করা হয়েছে। এখানেও বাস পুড়িয়ে সাধারণ ছাত্রদের ওপরে দোষ দিতে চেয়েছিল একটি চক্র। কিন্তু সাধারণ ছাত্ররা এই নাশকতার সঙ্গে জড়িত না।’

উল্লেখ্য, মঙ্গলবার সকালে যমুনা ফিউচার পার্কের সামনে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস-বিইউপি’র বাসে উঠতে যাচ্ছিলেন ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার আহমেদ চৌধুরী। এ সময় সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর থেকে ওই এলাকার রাস্তা অবরোধ করে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

 

/এআরআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
গ্যাসের সরবরাহ বাড়লে বন্ধ সার কারখানায় দেওয়ার কথা ভাববে সরকার: জ্বালানিমন্ত্রী
গ্যাসের সরবরাহ বাড়লে বন্ধ সার কারখানায় দেওয়ার কথা ভাববে সরকার: জ্বালানিমন্ত্রী
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা