এক সপ্তাহের মধ্যে আবরারের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৯, ১৪:৫৫ আপডেট : ২০ মার্চ ২০১৯, ১৪:৫৭

আবরার আহমেদ চৌধুরী

রাজধানীতে বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর প্রাণহানির ঘটনায় আগামী এক সপ্তাহের মধ্যে সুপ্রভাত পরিবহনকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আবরারের পরিবারকে পরিবহন কর্তৃপক্ষের পক্ষ থেকে কেন পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (২০ মার্চ) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বাসচাপায় আবরারের নিহত হওয়ার বিষয়টি বুধবার (২০ মার্চ) সকালে আদালতের নজরে আনেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। পরে আদালত তাকে আবেদন আকারে কোর্টে নিয়ে আসার নির্দেশনা দিলে তিনি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন।

সেই রিটের শুনানি নিয়ে অন্তর্বর্তীকালীন আদেশ ছাড়াও রুল জারি করেন আদালত। রুলে সড়কে সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থায় অব্যাহত ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। পাশাপাশি নিহত আবরারের পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেন আদালত।

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় ‘সুপ্রভাত’  নামে একটি বাসের চাপায় বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হন। তিনি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফের বড় ছেলে। এ ঘটনার পর ঘাতক বাস সুপ্রভাত পরিবহনের রুট পারমিট বাতিল, ঘাতক চালকের ফাঁসির দাবিসহ ১২ দফা দাবিতে নানা স্লোগান দিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বুধবারও রাজধানীজুড়ে শিক্ষার্থীদের অবরোধ আন্দোলন চলছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলেও জানান তারা।

/বিআিই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে আগুন, পুলিশের নজরদারি জোরদার
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে আগুন, পুলিশের নজরদারি জোরদার
রাজধানীতে একদিনে ৪৭৪ জন গ্রেফতার, মামলা ৪৮
রাজধানীতে একদিনে ৪৭৪ জন গ্রেফতার, মামলা ৪৮
বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার এখন বার্সেলোনার
বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার এখন বার্সেলোনার
ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম নারী কোচ কে এই সিলভিয়া?
ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম নারী কোচ কে এই সিলভিয়া?
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট