স্থায়ী হলো বিমানের ২৫ ক্যাজুয়াল কর্মচারীর চাকরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৯, ২০:৪৭ আপডেট : ২০ মার্চ ২০১৯, ২০:৫৩

স্থায়ী হলো বিমানের ২৫ ক্যাজুয়াল কর্মচারীর চাকরি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৫ জন ক্যাজুয়াল কর্মচারীর চাকরি স্থায়ী করা হয়েছে। বুধবার (২০ মার্চ) দুপুরে বিমানের প্রধান কার্যালয়ে তাদের হাতে চাকরি স্থায়ীকরণের চিঠি তুলে দেন ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) ড. পার্থ কুমার পণ্ডিত। 

চাকরিতে স্থায়ী হওয়া কর্মচারীদের কাজের মাধ্যমে বিমান ও দেশের প্রতি অনুগত থেকে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিমান শ্রমিক লীগের দীর্ঘদিনের দাবি ক্যাজুয়াল শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের প্রাথমিক ধাপ আজকের এই ২৫ জনের স্থায়ীকরণ। ধীরে ধীরে বিমানের সব ক্যাজুয়াল কর্মচারীর চাকরি স্থায়ীকরণ হবে।’

বিমান শ্রমিক লীগ (সিবিএ) দীর্ঘদিন ধরে এই কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের আন্দোলন করে আসছিল জানিয়ে সংগঠনটির সভাপতি মশিকুর রহমান বলেন, ‘বিমান শ্রমিক লীগ সবসময় সাধারণ কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবির সঙ্গে ছিল এবং থাকবে। বিমান ব্যবস্থাপনা পর্ষদ ক্যাজুয়াল কর্মচারীদের ব্যাপারে যথেষ্ট আন্তরিক। বিমানের সব ক্যাজুয়াল কর্মচারীর চাকরি স্থায়ীকরণ এখন সময়ের ব্যাপার মাত্র।’

এসময় সিবিএ এর সাধারণ সম্পাদক মন্তাছার রহমানসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

/সিএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান
অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও