প্রতি জেলায় একটি করে কিডনি ও ক্যান্সার হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৯, ১৮:০২আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৮:০২

প্রতি জেলায় একটি করে কিডনি ও ক্যান্সার হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যখাতের উন্নতির জন্য দেশের প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘প্রতি জেলায় একটি করে কিডনি ও ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও যন্ত্রপাতি নিশ্চিত করা হবে।’

বৃহস্পতিবার (২১ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি (ওএসবি) এর ৪৬তম বার্ষিক সাধারণ সভা ও জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী।

এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘বাংলাদেশে এখন ভিটামিন-এ জনিত অন্ধত্বের হার অনেক কমেছে। অর্থনৈতিক অবস্থা ভাল হওয়ায় মানুষ পুষ্টিকর খাবার খেতে পারেন। অন্ধত্ব দূরীকরণে এবং চক্ষু চিকিৎসা সেবায় চক্ষু চিকিৎসকদের নিরলস কার্যক্রম দেশবাসীর উপকারে আসছে।’

তিনি আরও বলেন, ‘চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয়, অনেক ইনস্টিটিউট ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। অচিরেই ১০ হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। চিকিৎসকদের পদোন্নতি দেওয়া হবে।’

শহীদ ডা. আলীম চৌধুরীর সম্মানে অনুষ্ঠানে আলীম মেমোরিয়াল লেকচার প্রদান করেন ইন্ডিয়ার তামিলনাড়ুর অরবিন্দ আই কেয়ার সিস্টেমের চেয়ারম্যান ডা. আর দি রভিন্দ্রন। ডা. রভিন্দ্রন ক্যাটারেক্ট সার্জারিতে উন্নত প্রযুক্তি ও ইনফেকশন কন্ট্রোল বিষয়ে আলোচনা করেন।

এছাড়াও ডা. মো. শারফুদ্দিন আহমেদকে আলীম মেমোরিয়াল গোল্ড মেডেল প্রদান করা হয়েছে।

এসময় আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ও সমাজকল্যাণ মন্ত্রণালয় বিষয়ক প্রাক্তন উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী, এশিয়া প্যাসিফিক একাডেমি অব অফথালমোলজির প্রেসিডেন্ট ইলেক্ট আভা হোসেন, স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ নূরুল হক।  বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি (ওএসবি)-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

 

 

/টিওয়াই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানের লাক্সারি ট্রেন ‘সেভেন স্টার্স’: কী আছে, ভাড়া কত
জাপানের লাক্সারি ট্রেন ‘সেভেন স্টার্স’: কী আছে, ভাড়া কত
‘ভালো নারীরা ভালো পুরুষই পান?’—মুসলিম বন্ধুর যে কথা ভাবিয়েছে সুনন্দা শর্মাকে
‘ভালো নারীরা ভালো পুরুষই পান?’—মুসলিম বন্ধুর যে কথা ভাবিয়েছে সুনন্দা শর্মাকে
এআই থেকে সঠিক উত্তর চান? জানুন ১০ পরামর্শ
এআই থেকে সঠিক উত্তর চান? জানুন ১০ পরামর্শ
মেসিকে আটকানোর পথ খুঁজছে ইংল্যান্ড
মেসিকে আটকানোর পথ খুঁজছে ইংল্যান্ড
সর্বাধিক পঠিত
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
রাস্তা আটকে রাতেও চলছে আন্দোলন
রাস্তা আটকে রাতেও চলছে আন্দোলন