জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০১৯, ১৯:২৭আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৯:২৮

হাইকোর্ট সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তিযুদ্ধ ও রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানো ও অপপ্রচার চালানোর অভিযোগে দায়ের মামলায় জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি আশেক আহমেদকে (৪০) তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ দিদার হোসাইন এ আদেশ দেন।
আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা জিআর শাখার পুলিশ কনস্টেবল আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি বলেন, এদিন দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা তেজগাঁও থানার মামলায় তদন্ত কর্মকর্তা (পুলিশের উপ-পরিদর্শক) শরিফুল ইসলাম মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে সাত দিনের রিমান্ডের আবেদন করে আসামি আশেক আহমেদকে আদালতে হাজির করেন। এরপর শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ডের আদেশ দেন।’
গত ২৪ মার্চ রাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে আশেক আহমেদকে আটক করে র্যা ব-৩-এর একটি টিম। এরপর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তার আইনে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়। আশেক আহমেদ নাটোর জেলার স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এবং নাটোর জেলা জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি।

/টিএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজারে মেঘনা গ্রুপের ‘ফ্রেশ স্যানিটারিওয়্যার’
বাজারে মেঘনা গ্রুপের ‘ফ্রেশ স্যানিটারিওয়্যার’
দেশ ছেড়ে ভারতে পালিয়ে বিএসএফের হাতে ধরা পড়লো দুই ভাই
দেশ ছেড়ে ভারতে পালিয়ে বিএসএফের হাতে ধরা পড়লো দুই ভাই
রেফ্রিজারেটরের কনডেনসারে বদল, কপারের জায়গায় বাড়ছে নতুন প্রযুক্তির ব্যবহার
রেফ্রিজারেটরের কনডেনসারে বদল, কপারের জায়গায় বাড়ছে নতুন প্রযুক্তির ব্যবহার
দেশে এলো কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৫ বাংলাদেশির মরদেহ
দেশে এলো কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৫ বাংলাদেশির মরদেহ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে