কাওরানবাজারে ১৮ প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ মার্চ ২০১৯, ১৭:৩৬আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৭:৩৯

ভোক্তা অধিকার অধিদফতরের অভিযান ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রাজধানীর কাওরানবাজারে ১৮টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) এই অভিযান (বাজার তদারকি) পরিচালনা করা হয়।

ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার মন্ডল জানান, অপরিষ্কার-অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য তৈরি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় মতিন হোটেলকে ৫ হাজার, চাঁদপুর হোটেলকে ৫ হাজার, ইউসুফ হোটেলকে ৫ হাজার, ইব্রাহিম হোটেলকে ৫ হাজার, বর্দ্দা হোটেলকে ৫ হাজার, রুবেল হোটেলকে ৫ হাজার, হান্ডি বিরিয়ানিকে ৩০ হাজার, রেড ফ্লিম রেস্টুরেন্টকে ১৫ হাজার, হ্যাং আউট রেস্টুরেন্টকে ৩০ হাজার, বরিশাল হোটেলকে ২০ হাজার, হট অ্যান্ড টেস্টিকে ২০ হাজার, মতিমহল রেস্তোরাঁকে ৫ হাজার, খাদিজা খাবার ঘরকে ৫ হাজার, হাজি বিরিয়ানিকে ৫ হাজার, দাদা হোটেলকে ৫ হাজার, আলী আহমেদ খাবার ঘরকে ৫ হাজার, মিশির স্টোরকে ৫ হাজার ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ৫১ ধারায় শর্মা কিংকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার অধিদফতরের অভিযান অভিযানে সার্বিক তদারকি করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার মন্ডল, শাহনাজ সুলতানা ও জান্নাতুল ফেরদাউস।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী