কাজী খলীকুজ্জমানকে পিকেএসএফের সংবর্ধনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৯, ১৮:১৫ আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৮:২৩

কাজী খলীকুজ্জমানকে সংবর্ধনা

দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার-২০১৯ পাওয়ায় ড. কাজী খলীকুজ্জমান আহমদকে সংবর্ধনা দিয়েছে পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। কাজী খলীকুজ্জমান পিকেএসএফের চেয়ারম্যান।

বুধবার (২৭ মার্চ) পিকেএসএফ অডিটোরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানে পিকেএসএফ ও এর সহযোগী সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ড. কাজী খলীকুজ্জমান আহমদকে ফুলেল শুভেচ্ছা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে ড. খলীকুজ্জমান আহমদের পরিবারের সদস্যরা এবং পিকেএসএফ পরিচালনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. কাজী খলীকুজ্জমান আহমদের স্বাধীনতা পুরস্কার অর্জন পিকেএসএফ ও এর সহযোগী সংস্থাগুলোকে গৌরবান্বিত করেছে বলে জানান অনুষ্ঠানে আগতরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এতে স্বাগত বক্তব্য রাখেন– পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

/এসআই/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেসির বিদায়ী ম্যাচ খেলতে এসে বেনিনকে এ কেমন আতিথেয়তা
মেসির বিদায়ী ম্যাচ খেলতে এসে বেনিনকে এ কেমন আতিথেয়তা
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
যুক্তরাজ্যের আরএএফ ঘাঁটি থেকে সব বোমারু বিমান সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্যের আরএএফ ঘাঁটি থেকে সব বোমারু বিমান সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র
তালা ভেঙে গরু চুরির চেষ্টা, গণপিটুনিতে যুবক নিহত
তালা ভেঙে গরু চুরির চেষ্টা, গণপিটুনিতে যুবক নিহত
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার