কল্যাণপুরে জঙ্গি হামলা ঘটনার তদন্ত প্রতিবেদন ৯ মে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৯, ১২:২০আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১২:২০

তাজ মঞ্জিল রাজধানীর কল্যাণপুরে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন আগামী ৯ মে ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার(২৮ মার্চ) মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস আদালত নতুন এ দিন ধার্য করেন। আদালতে সংশ্লিষ্ট থানার জিআর শাখার কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৬ জুলাই রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’ বাড়িতে রাতে পুলিশ অভিযান চালায়। অভিযানে ৯ জঙ্গি মারা যায়। এসময় হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। জঙ্গিদের মধ্যে একজন পালিয়ে যায় । তারা সবাই জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছিল পুলিশ।

ওই ঘটনায় পরের দিন মিরপুর মডেল থানার পরিদর্শক মো. শাহজাহান আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন। এরপর মামলার এজাহার ঢাকা সিএমএম আদালতে পৌঁছালে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

বর্তমানে মামলাটি তদন্ত করছেন কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

/টিএইচ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংক্রামক ব্যাধি হাসপাতালের বেদখল জমি উদ্ধারের নির্দেশ হাইকোর্টের
সংক্রামক ব্যাধি হাসপাতালের বেদখল জমি উদ্ধারের নির্দেশ হাইকোর্টের
ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিচার শুরু, ১৪ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণ 
ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিচার শুরু, ১৪ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণ 
এক ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
এক ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
কেরালায় সর্বোচ্চ সতর্কতা: বন্ধ স্কুল, বন্যার ঝুঁকি আরও বেড়েছে
কেরালায় সর্বোচ্চ সতর্কতা: বন্ধ স্কুল, বন্যার ঝুঁকি আরও বেড়েছে
সর্বাধিক পঠিত
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?