এফ আর টাওয়ারে আগুন: বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫৬ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৯, ১২:০৩আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১২:০৭

বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগার পর ফায়ার সার্ভিস ও বিভিন্ন বাহিনীর উদ্ধার অভিযান বনানীর এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় আহত ও দগ্ধ হয়ে ৫৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ওই ঘটনায় নিহত শ্রীলঙ্কার নাগরিক নিরস -এর মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রাখা হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের কর্মকর্তা বোরহান উদ্দিন এ তথ্য জানান।
তিনি জানান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতলে ১১ জন, সিএমএইচে ৫ জন, ইউনাইটেড হাসপাতালে ১৫ জন, অ্যাপোলো হাসপাতালে ৬ জন, শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫ জন, সিটি হাসপাতালে ১ জন এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, আগুনে নিহতদের শনাক্ত শেষে এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ বিভিন্ন হাসপাতাল থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বনানী ক্লিনিক থেকে একজন, অ্যাপোলো হাসপাতাল থেকে একজন, ইউনাইটেড হাসপাতাল থেকে তিনজন, সিএমএইচ থেকে চারজন, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে একজন এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ৯ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: রাজধানীর আট হাসপাতালে ভর্তি ৫৯

/টিওয়াই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি
রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি
১৮ মাসের পরিকল্পনায় কতটা বদলাবে ব্যাংক খাত?
খেলাপির টাকা কি ফেরত আসবে১৮ মাসের পরিকল্পনায় কতটা বদলাবে ব্যাংক খাত?
জেলা-উপজেলা পরিষদ নির্বাচন কবে, প্রশ্নে যা জানালেন ইসি মাছউদ
জেলা-উপজেলা পরিষদ নির্বাচন কবে, প্রশ্নে যা জানালেন ইসি মাছউদ
বেসরকারি হাসপাতালের মান তদারকি করতে সিভিল সার্জনদের চিঠি
বেসরকারি হাসপাতালের মান তদারকি করতে সিভিল সার্জনদের চিঠি
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ