সড়ক দুর্ঘটনা ও আগুনে মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৯, ১৩:০৫আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৩:১৮

বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের বাংলাদেশ শাখার মানববন্ধন সম্প্রতি রাজধানীসহ সারাদেশে সড়ক দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা বেড়ে গেছে। এসব ঘটনার প্রতিবাদ ও মানুষের জীবন রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের বাংলাদেশ শাখা। শনিবার (৩০ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রতিটি সড়কে ডিভাইডার দিলে দুর্ঘটনা অর্ধেক কমে যায়, অথচ তা নেই। আমরা এত কর দিই, এত বিশাল বাজেট হয়, কিন্তু তারপরও জনগণের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করা হয় না। জনগণের নিরাপত্তা ও অধিকার ব্যতি রেখে দুই-একটা প্রজেক্ট বাস্তবায়ন করে কি উন্নয়ন হয়? সরকারের অযোগ্যতা ও দায়িত্বহীনতায় জনগণের জানমাল ও পরিবার বিপন্ন, মৃত্যুকূপে পরিণত হয়েছে দেশ। সড়ক ও অগ্নিকাণ্ডে এত অকাল মৃত্যু ও পরিবার ধ্বংসের দায়-দায়িত্ব অবশ্যই রাষ্ট্র ও ক্ষমতাসীনদের ওপর বর্তায়।

তারা বলেন, রাষ্ট্র ব্যবস্থার সবদিকে আজ চরম অব্যবস্থাপনা ও বিপর্যয় দেখা দিয়েছে। বিভিন্ন প্রকার অপরাজনীতির কুপ্রভাবে সমাজ ও রাষ্ট্রে উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদক ও দুর্নীতি ছড়িয়ে পড়ছে। অবিচার, ভেজাল, হিংস্রতা, বর্বরতা , মিথ্যাচার, ধোকাবাজি, দারিদ্র্য, ও বৈষম্য আজ জীবন ব্যবস্থা ও রাষ্ট্রকে বিপন্ন করে তুলছে।

বক্তারা আরও বলেন, জীবনের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচলের জন্য যেমন নিরাপদ সড়ক ও যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন, তেমনি জীবনের স্বাভাবিক গতি প্রবাহের জন্য রাষ্ট্রে নিরাপদ ও মানবিক সুব্যবস্থাপনা দরকার। সরকারের উচিত জনগণের জানমালের নিরাপত্তা ও সুষ্ঠু সমাজ ব্যবস্থার জন্য আরও সজাগ হওয়া, সতর্ক থাকা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন— আল্লামা শেখ রায়হান রাহবার, আল্লামা আরেফ সারতাজ, আল্লামা আবু আবরার বিস্তি, অ্যাডভোকেট মাঈনুদ্দিন, মাহমুদ হাসান সানি, অ্যাডভোকেট শারমিন সুলতানা, অ্যাডভোকেট তানিয়া তানজিম, অধ্যাপিকা এমি নিশান প্রমুখ।

 

/এইচএন/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন