এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় বনানী থানায় মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৯, ১৪:২৪আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৪:৩২

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া (ফাইল ফটো)

রাজধানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় বনানী থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘বনানী থানায় মামলা হয়েছে। দায় অনুযায়ী ব্যবস্থা হবে।’

শনিবার (৩০ মার্চ) দুপুরে পুরান ঢাকার চকবাজার এলাকার সড়কে ওয়ান-ওয়ে (একমুখী) যান চলাচলের ট্রাফিক পদ্ধতি উদ্বোধন শেষে এই তথ্য জানান ডিএমপি কমিশনার।

জানা যায়, পুরান ঢাকার চকবাজারের সড়ক সরু হওয়ায় দুই পাশ দিয়ে গাড়ি চলতে গেলে বাধাপ্রাপ্ত হয়। যানজট লেগেই থাকে। যানজট এড়াতে এই একমুখী যানচলাচল ব্যবস্থা চালু করছে ট্রাফিক বিভাগ।

এ প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেছেন, ‘এক সপ্তাহ ট্রাফিক পুলিশ ও ব্যবসায়ীরা একমুখী সড়কের যান চলাচলের ব্যবস্থা ফলো করবে। যদি কোথাও কোনও সড়কে সংযোজন-বিয়োজন করতে হয়, তাহলে তারা করবে।’

এর আগে, চকবাজার শাহী মসজিদের সামনে মাদকবিরোধী ক্যাম্পেইনে কথা বলেন ডিএমপি কমিশনার। এসময় স্থানীয় সংসদ সদস্য হাজী মো. সেলিম সেখানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে বনানীর এফ আর টাওয়ারের ৯ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের প্রচেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে আগুন নির্বাপন করা হয়। এই ঘটনায় মোট ২৬ জনের মৃত্যু হয়েছে এবং ভবনটির চারটি ফ্লোর ভষ্মীভূত হয়। বর্তমানে ভবনটি পুলিশের দায়িত্বে রয়েছে। 

/এআরআর/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি