২৩ তলা নির্মাণের সঙ্গে জড়িতরা দুদকে ছাড় পাবেন না: ইকবাল মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৯, ১২:৩৭আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৩:৪৮

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ (ছবি-সংগৃহীত) এফ আর টাওয়ারে ১৮ তলার অনুমতি নিয়ে যারা ২৩ তলা নির্মাণ করেছেন, দুর্নীতি দমন কমিশন- দুদক থেকে তারা ছাড়া পাবেন না বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ।

 রবিবার (৩১ মার্চ) সেগুন বাগিচায় শিল্পকলা একাডেমির মিলনায়তনে শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটি বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান এবং সততা সংঘের সমাবেশে এ মন্তব্য করেন দুদক চেয়ারম্যান।

তিনি বলেন, ‘অনিয়ম নিয়মে পরিণত হয়েছে, অনিয়মও দুর্নীতি। তাই এসব অনিয়মে জড়িতরা রেহাই পাবেন না।’

এসময় ইকবাল মাহমুদ বলেন, ‘বনানীতে এফ আর টাওয়ারে ১৮ তলার অনুমতি নিয়ে ২৩ তলা নির্মাণের পেছনে যারা জড়িত, আদালত থেকে ছাড়া পেলেও দুর্নীতি দমন কমিশন- দুদক থেকে তারা ছাড়া পাবেন না।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘কথা দিচ্ছি, অর্থ লোপাটকারীদের বিরুদ্ধে আমরা এ বছরই আরও  কঠোর হবো, যারা সরকারি সম্পদ লুট করেন, বিদেশে দেশের অর্থপাচার করেন, তারা এসব ফেরত না দিলে কঠিন পরিণতি হবে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে বনানীতে ২৩ তলা এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‍্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে অংশ নেয়। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর রাত সাতটায় আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন মারা গেছেন।

/ডিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি