পুলিশের এসআই নিয়োগে অবিবাহিত থাকার শর্ত কেন অসাংবিধানিক নয়: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৯, ১৪:৩৬আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৪:৩৮

সুপ্রিম কোর্ট

পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর অবিবাহিত থাকা এবং উচ্চ সামাজিক মর্যাদার অধিকারী হওয়ার শর্ত কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজিসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের শুনানি নিয়ে রবিবার (৩১ মার্চ) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারীর আইনজীবী ইশরাত হাসান।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি রাজধানী খিলগাঁওয়ের বাসিন্দা মো. হোসেন খান হাইকোর্টে রিটটি দায়ের করেন।

পরে রিটকারীর আইনজীবী ইশরাত হাসান জানান, ‘পুলিশ প্রবিধানমালার ৭৪১-এর (চ) (১) দফায় বলা হয়েছে, পুলিশের সাব ইন্সপেক্টর হিসেবে নিয়োগ পেতে হলে প্রার্থীকে অবশ্যই উচ্চ সামাজিক মর্যাদার ও সম্মানিত বংশের হতে হবে,  চার নম্বর উপ-দফায় বলা হয়েছে, প্রার্থীকে অবিবাহিত হতে হবে এবং তার শিক্ষানবিশকাল সমাপ্ত না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।’ এই শর্ত থাকার কারণে রিটকারী শিক্ষাগত যোগ্যতা থাকার পরও পুলিশের সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে পারছেন না। এছাড়া, এসব শর্ত সংবিধানের ২৯ ও ৩২ অনুচ্ছেদের সঙ্গেও সাংঘর্ষিক। এ কারণে হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করা হয়।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি