ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চালুর দাবিতে স্মারকলিপি

ঢাবি প্রতিনিধি
৩১ মার্চ ২০১৯, ১৭:১৩আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৭:১৫

ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চালুর দাবিতে স্মারকলিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চালুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বরারব স্মারকলিপি দিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। রবিবার (৩১ মার্চ) দুপুরে উপাচার্যের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে এ স্মারকলিপি দেন তারা।
স্মারকলিপিতে বলা হয়, ‘দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিলের অন্যতম কারণ হিসেবে দেখানো হয় ভর্তি পরীক্ষার জালিয়াতি ঠেকানো। কিন্তু ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ঘ ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস হওয়ায় পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।’
এতে আরও বলা হয়, প্রত্যেক শিক্ষার্থীরই প্রথম পছন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়। পরীক্ষার সময় মারাত্মক কোনও সমস্যায় পড়লে একজন মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন নষ্ট হয়ে যায়। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধ করায় শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে।
স্মারকলিপিতে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চালু করার দাবি জানানো হয়। স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন ভর্তিচ্ছু নাহিদ ভূঁইয়া, সাখায়াত উল্লাহ্ তানভীর প্রমুখ।

/এসআইআর/ওআর/
সম্পর্কিত
শিক্ষায় উল্টো স্রোত, বাড়ছে শিক্ষার্থী ঝরে পড়ার হার
আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠানে ২১ দিন ছুটি
এক ভবনে দুই স্কুল, নেই মাঠ: পাঠ্যক্রমে যুক্ত হলেও কীভাবে খেলবে শিশুরা? 
সর্বশেষ খবর
কাল থেকে অফিস শুরু করবো, গেলে বুঝতে পারবো মন্ত্রণালয়ের পরিধি কত: পার্থ
কাল থেকে অফিস শুরু করবো, গেলে বুঝতে পারবো মন্ত্রণালয়ের পরিধি কত: পার্থ
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা
বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন এম রশিদুজ্জামান মিল্লাত
বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন এম রশিদুজ্জামান মিল্লাত
ইসরায়েলে ছড়িয়ে পড়তে পারে ক্ষতিকর ৩ প্রজাতির মাছ: গবেষণা
ইসরায়েলে ছড়িয়ে পড়তে পারে ক্ষতিকর ৩ প্রজাতির মাছ: গবেষণা
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী