সাড়ে ৫ হাজার অবৈধ ভবন রাজউক চাইলেও ভাঙা অসম্ভব: সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৯, ০০:১২ আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ০০:১২

সাড়ে ৫ হাজার অবৈধ ভবন রাজউক চাইলেও ভাঙা অসম্ভব: সাঈদ খোকন

একজন সর্বোচ্চ প্রভাবশালীর দ্বারা অবৈধভাবে গড়ে ওঠা ভবন ভেঙে ফেলার জন্য রাজউকের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেছেন, ‘রাজধানীতে অবৈধভাবে গড়ে ওঠা সাড়ে ৫ হাজার ভবন রাজউক চাইলেও ভাঙা অসম্ভব। তবে রাজউক একটা কাজ করতেই পারে, প্রতীকী অর্থে প্রমাণ করে দিক- একজন সর্বোচ্চ প্রভাবশালীর দ্বারা অবৈধভাবে গড়ে ওঠা ভবনটি ভেঙে ফেলুক। তাহলেই বুঝবো, রাজউকের সদিচ্ছা, আন্তরিকতা রয়েছে। আজ সাধারণ নাগরিকরা বিশ্বাসও করে না অবৈধভাবে গড়ে ওঠা ভবন ভেঙে রাজউক নতুন শহর উপহার দেবে।’

রবিবার (৩১ মার্চ) রাজধানীর কলাবাগানের ইয়াকুব সাউথ সেন্টারে স্টেট ইউনিভার্সিটি আয়োজিত ‘অগ্নিকাণ্ড: কারণ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

এসময় মেয়র বলেন, ‘ভবনগুলো যখন নির্মাণ হচ্ছিলো, তখনই বাধা দেওয়া ও আইনি প্রক্রিয়া অনুসরণ করা উচিত ছিল। আজকে এই ভবনগুলো যদি ভাঙতে চাই, তা তো অসম্ভব।’

মেয়র আরও বলেন, ‘প্রতিদিন অসংখ্য মানুষ জীবন ও জীবিকার তাগিদে ঢাকা শহরে আসছে। কিন্তু জনসংখ্যা উন্নয়নে সেবা সংস্থাগুলোর মধ্যে আন্তঃসমন্বয়ে দুর্বলতা রয়েছে। ফলে নগর ব্যবস্থাপনায় নানা ঘাটতি দৃশ্যমান হচ্ছে। এই প্রাতিষ্ঠানিক দুর্বলতা সব সংস্থাকে কাটিয়ে তুলতে হবে।’

স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ডিন স্থপতি অধ্যাপক শামসুল ওয়ারেসের সভাপতিত্বে ও অধ্যাপক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় আলোচক ছিলেন- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেইন্যান্স) মেজর শাকিল নেওয়াজ, বুয়েটের স্থাপত্য বিভাগের প্রধান ড. নাসরিন হোসাইন, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মফিজুর রহমান প্রমুখ।

/এসএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভিডিও ভাইরাল
আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভিডিও ভাইরাল
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক