খালেদা জিয়ার অবস্থা পর্যবেক্ষণ করেছেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৯, ১৪:২৯আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১৬:২২

বিএসএমএমইউতে খালেদা জিয়া খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন বিভাগের প্রধান জিলন মিঞা সরকার। সোমবার (১ এপ্রিল) দুপুর ২টা ৫ মিনিটে তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে তাকে দেখতে যান। খালেদা জিয়া বর্তমানে বিএসএমএমইউর ২০৫ নম্বর রুমে রয়েছেন।

বিএসএমএমইউর উচ্চপর্যায়ের একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। 

সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের সময় মেডিক্যাল বোর্ডের প্রধানের সঙ্গে বোর্ড সদস্য এবং রিউমেটোলজি বিভাগের অধ্যাপক সৈয়দ আতিকুল ইসলাম ছিলেন। এছাড়া বিএসএমএমইউ পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এবিএম মাহাবুবুল আলম, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) নাজমুল করিম এবং রিউমেটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক শামিম আহমেদ তাদের সঙ্গে ছিলেন।

এর আগে বেলা সাড়ে ১২টার সময় খালেদা জিয়াকে কারাগার থেকে বিএসএমএমইউতে নিয়ে আসা হয়।

/টিওয়াই/এসএসএ/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ই-রিসোর্স ব্যবহারের সুযোগ বাড়াতে হিট-বিডিরেনের চুক্তি
ই-রিসোর্স ব্যবহারের সুযোগ বাড়াতে হিট-বিডিরেনের চুক্তি
গাড়ির চেয়েও ছোট বিমান, তবু উড়েছে আকাশে!
গাড়ির চেয়েও ছোট বিমান, তবু উড়েছে আকাশে!
প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দরে ইরান হামলা চালালে কী ঘটবে?
প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দরে ইরান হামলা চালালে কী ঘটবে?
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী