সেই আবজালের আরও চার সহযোগীকে জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৯, ১১:৪০ আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১২:০৯

আবজাল হোসেন

স্বাস্থ্য অধিদফতরের বরখাস্ত হিসাবরক্ষক আবজাল হোসেনের দুর্নীতিতে সহযোগিতার অভিযোগে আরও চারজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এই চার ব্যক্তি হলেন— চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন এবং লাইন ডিরেক্টর, প্রি-সার্ভিস এডুকেশনের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুর রশিদ, কক্সবাজার মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ আলম, সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শহিদুল হক ও এনাটমি বিভাগের প্রভাষক ডা. মো. আশরাফুল ইসলাম।

মঙ্গলবার (২ এপ্রিল) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

উল্লেখ্য, একই অভিযোগে সোমবার (১ এপ্রিল)  আরও  ছয়জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এ নিয়ে দু'দিনে ১০ জনকে জিজ্ঞাসাবাদ করা হলো। ৩ এপ্রিল আরও  চারজনকে জিজ্ঞাসাবাদ করা হবে।

৩ এপ্রিল যাদের জিজ্ঞাসাবাদ করা হবে তারা হলেন— কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক সুভাষ চন্দ্র সাহা, প্যাথলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহা. কামরুল হাসান, স্টোর কিপার মো. আবু জায়েদ ও হিসাবরক্ষক হুররমা আকতার খুকী।

প্রসঙ্গত, দুর্নীতির অনুসন্ধানে নেমে গত ১০ জানুয়ারি আবজালকে জিজ্ঞাসাবাদ করে দুদক। এর আগে ৬ জানুয়ারি আবজাল ও তার স্ত্রী রুবিনা খানমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। দুদকের আবেদনের কারণে ২১ জানুয়ারি আবজাল ও রুবিনার স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাবের লেনদেন জব্দ করার আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। ১৮ মার্চ আবজাল ও তার স্ত্রী স্থাবর-অস্থাবর সম্পত্তি আনুষ্ঠানিকভাবে ক্রোক করে দুদক।

আবজাল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ— নিয়োগ ও বদলি বাণিজ্য, টেন্ডারবাজি, ঠিকাদারি নিয়ন্ত্রণ, কাজ না করে বিল তুলে নেওয়ার মধ্য দিয়ে দেশে-বিদেশে বিপুল সম্পদের মালিক হয়েছেন তারা। 

/ডিএস/এপিএইচ/এমএমজে
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি কোনও পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি: রিজভী
বিএনপি কোনও পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি: রিজভী
আসিয়ান কাপে দুই গোলে পিছিয়ে বাংলাদেশ
আসিয়ান কাপে দুই গোলে পিছিয়ে বাংলাদেশ
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো কলম্বিয়া
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো কলম্বিয়া
অসুস্থতা থেকে রক্ষা পেতে ঔষধি গাছ ব্যবহার করে হাতি
অসুস্থতা থেকে রক্ষা পেতে ঔষধি গাছ ব্যবহার করে হাতি
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
গাজায় খাবারের বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েরা
গাজায় খাবারের বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েরা
জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম