সরকা‌রি প্র‌তিশ্রু‌তির দ্রুত বাস্তবায়‌ন চান ইবতেদায়ি শিক্ষক‌রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৯, ১৪:০৮আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ১৪:১০

ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের অবস্থান কর্মসূচি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ ও কোডবিহীন মাদ্রাসাগুলো বোর্ডের কোড নম্বরে অন্তর্ভুক্ত করার দাবিতে বৃহস্পতিবার (৪ এপ্রিল) দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন স্বতন্ত্র ইব‌তেদায়ি মাদ্রাসার শিক্ষকরা।

অবস্থান কর্মসূচি থেকে শিক্ষকরা জানান, ২০১৮ সালে শিক্ষকরা ১৬ দিন অবস্থান কর্মসূচি পালন করেন তারা। তখন প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষা সচিব শিক্ষকদের সামনে উপস্থিত হয়ে দাবি পূরণে আশ্বস্ত করেন। কিন্তু এখন পর্যন্ত সেই আশ্বাসের কোনও বাস্তবায়ন হয়নি। তাই শিগগিরই স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে জাতীয়করণের জোর দাবি জানান তারা।

তারা আরও বলেন, ১৯৯৪ সালে একই পরিপত্রে রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের বেতন ৫০০ টাকা নির্ধারণ করা হয়। পরবর্তীতে বিগত সরকারের সময়ে ধাপে ধাপে বেতন বৃদ্ধি করা হয়। ত‌বে ২০১৩ সালের ৯ জানুয়ারি বর্তমান মহাজোট সরকার ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাইমারি স্কুল জাতীয়করণ করে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সরকারের সব কাজে অংশগ্রহণ করেও ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা কোনও সুযোগ পাচ্ছেন না। ১৫১৯টি মাদ্রাসার প্রধান শিক্ষক সর্ব সাকুল্যে ২৫০০ টাকা ও সহকারি শিক্ষক ২৩০০ টাকা ভাতা পায়। অন্যদিকে ৮ হাজার ৫০০টি মাদ্রাসার শিক্ষক প্রায় ৩৪ বছর ধরে বেতন-ভাতা বঞ্চিত হয়ে আসছেন।

কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি মাওলানা শাহজাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ বিনা বেতনে শিক্ষকতা করছেন। বারবার সরকার আশ্বস্ত করলেও আমরা ফল পাচ্ছি না। আমরা এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো।’

 

/এইচএন/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে ৭০ ফুট গভীর খাদে বাস, নিহত ৪০
পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে ৭০ ফুট গভীর খাদে বাস, নিহত ৪০
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি, সবজিতে কিছুটা রক্ষা
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি, সবজিতে কিছুটা রক্ষা
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন