মুসলমানদের ঐক্য জরুরি: এম এ আউয়াল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৯, ১৮:৩০আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১৮:৩২

মুসলমানদের ঐক্য জরুরি: এম এ আউয়াল পৃথিবীর বর্তমান বাস্তবতায় মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি হয়ে উঠেছে বলে মনে করেন ইউনাইটেড মুসলিম উম্মাহ ফাউন্ডেশন, বাংলাদেশের প্রেসিডেন্ট এম এ আউয়াল। তার মতে, সারা পৃথিবীতে ইসলাম ধর্মের নামে যে জঙ্গিবাদের প্রচার করা হচ্ছে, বোমা হামলা হচ্ছে, এসবের পেছনে দায়ী হচ্ছে মুসলমানদের অনৈক্য। এ কারণে সবচেয়ে জরুরি হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবিলা করা।
শনিবার (৬ এপ্রিল) বিকালে রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজার মিলনায়তনে আয়োজিত মতবিনিময়সভায় তিনি এ মত দেন।
‘মুসলিম উম্মার ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক এ সভায় দেশের আলেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন স্থানের ইমামরা উপস্থিত ছিলেন।
আলোচকরা সভায় মুসলমানদের ঐক্যের ওপর জোর দেন এবং ভবিষ্যতে একযোগে কাজ করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেন।
মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর সভাপতিত্বে মতবিনিময়সভায় সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল বলেন, ‘আজকে সারা দুনিয়ায় ইসলামের চর্চা না থাকায় দুর্নীতি-ঘুষ বেড়েছে। ইসলামের ঘুষের যেমন জায়গা নেই, তেমনি জঙ্গিবাদের জায়গাও নেই।’
তিনি বলেন, ‘সারা পৃথিবীতে মাদকের গ্রাসে নষ্ট হচ্ছে মানব সম্প্রদায়। বাংলাদেশেও মাদকের ছোবলে ঘর ভাঙছে, সংসার নষ্ট হচ্ছে। এই মাদক ব্যবসায়ীদের নানা প্রভাবে নিরাপদ রাখা হচ্ছে। এর থেকে সবাইকে মুক্ত থাকতে হবে।’
সভায় অংশ নেন ইউনাইটেড মুসলিম উম্মাহর প্রধান সমন্বয়কারী মজুমদার মুহাম্মদ আমীন, মুফতি মুহাম্মদ উছমান গণী প্রমুখ।

/এসটিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ঋণের ভ্যান গেলো, এখন কিস্তি দেবো কী করে’, অটোভ্যান হারিয়ে নিঃস্ব শাহাদৎ 
‘ঋণের ভ্যান গেলো, এখন কিস্তি দেবো কী করে’, অটোভ্যান হারিয়ে নিঃস্ব শাহাদৎ 
বিক্ষোভে ফের উত্তপ্ত যন্তর মন্তর, আহত ৫ পুলিশ সদস্য
বিক্ষোভে ফের উত্তপ্ত যন্তর মন্তর, আহত ৫ পুলিশ সদস্য
টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা কেন জরুরি
টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা কেন জরুরি
১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 
১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের