‘সব ধরনের শিক্ষার জন্য মন্ত্রণালয় একটি হওয়া উচিত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৯, ১৯:২১ আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১৯:২৩



‘সব ধরনের শিক্ষার জন্য মন্ত্রণালয় একটি হওয়া উচিত’ শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর প্রাথমিক শিক্ষা বলে মনে করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন। তার মতে, প্রাথমিক স্তর শিক্ষার্থীর ভিত্তি স্থাপন করে। এর পাশাপাশি দেশের সব ধরনের শিক্ষার জন্য মন্ত্রণালয় একটি হওয়া উচিত বলে মত দিয়েছেন তিনি।



শনিবার (৬ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘ন্যাশনাল কনসালটেশন অন এসডিজি স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক (ড্রাফ) ফর বাংলাদেশ’ অনুষ্ঠানে মো. সোহরাব হোসাইন এ মত দেন।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা গণসাক্ষরতা অভিযান এবং ইউনেসকো।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও বাস্তবতার প্রয়োজনে শিক্ষাব্যবস্থার কোন স্তর কতটা গুরুত্ব পাবে সে আলোচনার পরিপ্রেক্ষিতে সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন বলেন, ‘আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিক শিক্ষা স্তর। কারণ প্রাথমিক স্তর শিক্ষার্থীর ভিত্তি স্থাপন করে। ভিত্তি যদি ঠিক না থাকে তাহলে উচ্চপর্যায়ে গিয়ে সে পারবে না। প্রাথমিকে ভিত্তি শক্ত করতে না পারলে মাধ্যমিকে গিয়ে সে পারবে না। সেখানে ঝরে পড়ার হার বেড়ে যাবে। যখন শিক্ষার্থীর কাছে কঠিন মনে হবে, তখন সে আর স্কুলে যাবে না। তাই প্রাথমিক বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমার মনে হয়, শিক্ষার জন্য একটা মন্ত্রণালয় হওয়া উচিত।’ তিনি বলেন, একটি মন্ত্রণালয়ের অধীনে একাধিক বিভাগ থাকতে পারে। তবে শিক্ষাসংক্রান্ত মন্ত্রণালয় একটিই হওয়া উচিত।
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর বলেন, ‘সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে প্রাথমিক শিক্ষাকে। এরপর কারিগরি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা ও সব শেষে গুরুত্ব পাবে উচ্চশিক্ষা।’
এর কারণ হিসেবে মো. আলমগীর বলেন, ‘ভিত শক্ত করতে প্রাথমিক শিক্ষার গুরুত্ব সবচেয়ে বেশি। কারিগরি শিক্ষাকে গুরুত্ব না দিয়ে উচ্চশিক্ষাকে বেশি গুরুত্ব দিয়ে এমএ পাস করে বেকার থাকছেন। অন্যদিকে কারিগরি শিক্ষায় গুরুত্ব না দিয়ে এসএসসি পাস না করলে অথবা কেউ লেখাপড়া না করলে সেও বেকার থাকছেন। তাই প্রথমে প্রাথমিক শিক্ষকে গুরুত্ব দিতে হবে, তারপর কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। আর সব মেশে গুরুত্ব দিতে হবে উচ্চশিক্ষাকে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী। আলোচনায় অংশ নেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব ইউনেসকোর লিড কনসালটেন্ট শ্যামল কান্তি দাস, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মাহামুদ-উল-হক ও জাবেদ আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গিয়াস উদ্দিন আহমেদ, বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশন (বিএনসিইউ) মেম্বর সেক্রেটারি মো. মঞ্জুর হোসেন, ইউনেসকোর কনসালটেন্ট ড. জিয়া-উস-সবুর প্রমুখ।

 

/এসএমএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!