ইমরান এইচ সরকারের ওপর হামলা মামলার তদন্ত প্রতিবেদন ১২ মে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৯, ১২:৫২ আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ১২:৫৪

ইমরান এইচ সরকার

শাহবাগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরবর্তী তারিখ আগামী ১২ মে ধার্য করেছেন আদালত।

রবিবার  (৭ এপ্রিল ) ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী এই আদেশ দেন।

এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু শাহবাগ থানার তদন্ত কর্মকর্তা সুজন চন্দ্র দে (উপ-পরিদর্শক) তদন্ত প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন দিন ধার্য করেন।

আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই নিজাম উদ্দিন এ তথ্য জানান।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৭ আগস্ট সন্ধ্যায় রাজধানীর শাহবাগে হামলার শিকার হন ইমরান এইচ সরকারসহ গণজাগরণ মঞ্চের কর্মীরা। ঘটনার দিন রাতেই গণজাগরণ মঞ্চের কর্মী নাসিরউদ্দিন সোহাগ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন। অজ্ঞাতনামা ১০/১১ জনকে এ মামলায় আসামি করা হয়।

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!