বরগুনায় ছাদ ধসে ছাত্রীর মৃত্যুতে কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৯, ১৫:০৯আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ১৫:৪৭

সুপ্রিম কোর্ট

বরগুনার তালতলীতে সরকারি স্কুল ভবনের ছাদ ধসে ছাত্রী নিহতের ঘটনায় তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এছাড়া, ওই ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসা এবং তাদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ টাকা করে দেওয়ার আবেদন জানানো হয়েছে।

রবিবার (৭ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ুন কবির পল্লব এই রিট দায়ের করেন। রিট আবেদনটি বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে বলে জানান রিটকারী আইনজীবী।

উল্লেখ্য, শনিবার (৬ এপ্রিল) বরগুনার তালতলীতে সরকারি স্কুল ভবনের ছাদের বিম ধসে পড়ে মানসুরা নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রী নিহত হয়। এ সময় আহত হয় আরও ৯ জন। তালতলী উপজেলার পাঁচ নম্বর ছোটবগী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিহত মানসুরা ওই উপজেলার গেন্ডামার গ্রামের নজির তালুকদারের মেয়ে।

রিট আবেদনে উল্লেখ করা হয়, উপজেলার পাঁচ নম্বর ছোটবগী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০২ সালে আমতলী উপজেলা প্রকৌশল বিভাগ স্কুল ভবনটি নির্মাণ করে। ভবন নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সেতু এন্টারপ্রাইজ। ওই সময় ভবনটি নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করা হয় বলে স্থানীয়রা অভিযোগ করেছে।

/বিআই/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জবি উপাচার্যের কাছে জকসু, ছাত্রদল ও ছাত্রশক্তির স্মারকলিপি
জবি উপাচার্যের কাছে জকসু, ছাত্রদল ও ছাত্রশক্তির স্মারকলিপি
প্রক্টরের অপসারণসহ ৯ দফা দাবিতে উপাচার্যের কাছে জকসুর স্মারকলিপি
প্রক্টরের অপসারণসহ ৯ দফা দাবিতে উপাচার্যের কাছে জকসুর স্মারকলিপি
চলতি অর্থবছরেই সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন, লাগবে ছয় হাজার কোটি টাকা: প্রতিমন্ত্রী
চলতি অর্থবছরেই সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন, লাগবে ছয় হাজার কোটি টাকা: প্রতিমন্ত্রী
প্রথম শ্রেণিতে লটারি, প্রাথমিক ও মাধ্যমিকের অন্যান্য শ্রেণিতে ভর্তি পরীক্ষা
প্রথম শ্রেণিতে লটারি, প্রাথমিক ও মাধ্যমিকের অন্যান্য শ্রেণিতে ভর্তি পরীক্ষা
সর্বাধিক পঠিত
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে