বাংলাদেশ মহিলা পরিষদের আহ্বান

সামাজিক যোগাযোগ মাধ্যমকে নারী আন্দোলনে যুক্ত করতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৯, ০৪:২৫ আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ০৫:০৩

সামাজিক যোগাযোগ মাধ্যমকে নারী আন্দোলনে যুক্ত করতে হবে

সামাজিক যোগাযোগ মাধ্যমকে ইতিবাচকভাবে নারী আন্দোলনে যুক্ত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। রবিবার (৭ এপ্রিল) মহিলা পরিষদের কার্যালয়ে আয়োজিত ‘নারী আন্দোলন ও সামাজিক যোগাযোগ মাধ্যম’ শীর্ষক বিষয়ক মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়।  

সংগঠনটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়েছে। এবারের প্রতিষ্ঠবার্ষিকীর স্লোগান ‘আসুন যৌন হয়রানি, ধর্ষণসহ নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচারের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলি।’

সভায় পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, ‘আমাদের সমাজে নারীদের যে ত্যাগ, তার মূল্যায়ন করতে হবে। আমাদের প্রশিক্ষণ কারিকুলামে তা অর্ন্তভুক্ত রতে হবে। পরিবার, সমাজ, রাষ্ট্রকে আরও অর্ন্তভুক্ত করতে হবে এবং তাদের সচেতন করতে হবে। তরুণরা পরিবারে বেশি বাধার সম্মুখীন হয়, সেই বাধাকে অতিক্রম করতে আমাদের আন্দোলন প্রতি ঘরে ঘরে নিয়ে যেতে হবে।’  

সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগমের সঞ্চালনায় যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম বলেন, ‘বাংলাদেশ মহিলা পরিষদ যে বহুমূখী কর্মসূচি পালন করে থাকে, তা পারস্পরিক যোগাযোগের মাধ্যমে সবার মধ্যে ছড়িয়ে দিতে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্য নিতে পারি। সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক ও নেতিবাচক দুটো দিকই আছে। নেতিবাচক বিষয়ে আামদের সচেতন থেকে এই মাধ্যমকে কিভাবে ইতিবাচকভাবে নারী আন্দোলনে যুক্ত করা যায় সেটা আমাদের ভাবতে হবে।’

মহিলা পরিষদের ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক কানিজ ফাতেমা টগর বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমকে নারী আন্দোলনে যুক্ত করতে হবে। নারী আন্দোলনকে কুসংস্কারমুক্ত ও বিজ্ঞানমনস্ক করতে হলে তথ্য প্রযুক্তি সম্পর্কে ধারণা থাকা দরকার।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম