ইডেনের সাবেক অধ্যক্ষ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৭ মে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৯, ১৪:৪০আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১৬:৪৩

অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন

ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৭ মে ধার্য করেছেন আদালত।

সোমবার (৮ এপ্রিল) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা (উপপরিদর্শক) আলমগীর মজুমদার প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সাইদুজ্জামান শরীফ নতুন তারিখ ধার্য করেন।

আদালতের সংশ্লিষ্ট থানার জিআর শাখার কনস্টেবল মজিবুর রহমান এ তথ্য জানান।

প্রসঙ্গত, ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী। তিনি এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের একটি ফ্ল্যাটে থাকতেন। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্বামী ইসমাত কাদির গামা নিউমার্কেট থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় দুই গৃহকর্মী স্বপ্না (৩৬) ও রেশমাসহ (৩০) তিনজনকে আসামি করা হয়। পরে স্বপ্না ও রেশমা এবং দুই গৃহকর্মীর জোগানদাতা রুনু বেগম ওরফে রাকিবের মাকে গ্রেফতারের পর রিমান্ডে নেয় পুলিশ। তার দেওয়া তথ্যে স্বপ্না এবং রেশমাকে গ্রেফতারের পর তারা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। বর্তমানে তারা তিনজনেই কারাগারে রয়েছেন।

মাহফুজা চৌধুরী পারভীন ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তার স্বামী ইসমাত কাদির গামা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। তিনি ডাকসুর সাবেক জিএস ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

/টিএইচ/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেইমারের নৈপুণ্যে সান্তোসের বড় জয়
নেইমারের নৈপুণ্যে সান্তোসের বড় জয়
পর্যটন অর্থনীতি-৪: উন্নয়নের দুই পূর্বশর্ত যোগাযোগ ও নিরাপত্তা
পর্যটন অর্থনীতি-৪: উন্নয়নের দুই পূর্বশর্ত যোগাযোগ ও নিরাপত্তা
জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রীর চেষ্টার কোনও ত্রুটি নেই: নজরুল ইসলাম খান
জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রীর চেষ্টার কোনও ত্রুটি নেই: নজরুল ইসলাম খান
‘ইরানে পারমাণবিক হামলার ছক কষছে ট্রাম্প প্রশাসন’
‘ইরানে পারমাণবিক হামলার ছক কষছে ট্রাম্প প্রশাসন’
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচন৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
কারাগার থেকে কীভাবে গাড়ি পোড়ান সাবেক মেজর সাদিক, ব্যাখ্যা দিলো পুলিশ  
কারাগার থেকে কীভাবে গাড়ি পোড়ান সাবেক মেজর সাদিক, ব্যাখ্যা দিলো পুলিশ